আজ রান্নাঘর জমে যাক কাতলা মাছের এই বিশেষ রেসিপির স্বাদে

গ্রেভি ঘন হয়ে আসলে নারকেল কোরাটা ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নিন কাতলা নারকেলি পোস্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালিরা মাছে-ভাতে। তাঁদের রসুই ঘরে মোটামুটি সবসময়ই চলে নতুনত্ব। বেশিরভাগ বাঙালি পরিবারে মাছের আইটেম বলতে কাতলা মাছেরই চল বেশি। তাই আজ জানাবো কাতলা মাছের নারকেলি পোস্ত রান্নার কৌশল।

উপকরণ 

কাতলা মাছ (২৫০ গ্রাম), পোস্ত বাটা (৩ টেবিল চামচ), পেঁয়াজ বাটা (২ টি), কাঁচালঙ্কা চেরা (৪ টি), নারকেল কোরা (১/৪ মালা), সর্ষের তেল, টমেটো বাটা (আধখানা), নুন-চিনি (স্বাদ মতো), তেজপাতা, কালোজিরে, হলুদ।

প্রণালী

কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখুন। কড়াইতে তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে নিন। এবার ওই তেলেই তেজপাতা, কালোজিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিন এবং পেঁয়াজে হালকা লালচে রঙ ধরলে ওর মধ্যে টমেটো বাটা, নুন, চিনি, হলুদ, কাঁচালঙ্কা দিয়ে ভালো করে কষান। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিন। সঙ্গে চেরা কাঁচালঙ্কা, অল্প সর্ষের তেল দিয়ে হালকা নেড়েচেড়ে ওর মধ্যে নারকেলের দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। গ্রেভি ঘন হয়ে আসলে নারকেল কোরাটা ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নিন কাতলা নারকেলি পোস্ত। গরম ভাতের সঙ্গে জমে যাবে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২