নিরামিষের দিনে মুখে খাবার রুচছে না, পাতে রাখুন এই দুই ভর্তা

আজ জানাবো নিরামিষের দিন ভাতের সঙ্গে রাখা দুটি পদের রান্নার বিষয়ে। বাদাম ভর্তা ও পেঁপে ভর্তা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালীদের কোনও সব্জির ভর্তার উপর আলাদাই টান। আর এই খাবারের প্রতি ভালোবাসা যুগ যুগ ধরে চলে আসছে। বিশেষত বাংলাদেশ থেকেই এই খাবার গুলোর উপর টান বাঙালিদের। আমাদের বাড়িতে যদি পুরোনো দিনের মানুষজন থাকেন অর্থাৎ ঠাকুমারা, যারা বাংলাদেশ থেকেই সংসার সূত্রে এদেশে চলে এসেছেন, তাঁরাই শুধুমাত্র এইসব পুরোনো রান্নার স্বাদ দিতে পারেন। তবে এদের কাছে কোনো সব্জির চোকলাই ফেলনা নয়। যেকোন সব্জির চোকলা দিয়েই তাঁরা বানিয়ে ফেলতে পারেন নস্টালজিক সব রান্না। যেগুলি একবার মুখে দিলেই চিকেন-মটনের আচ্ছা আচ্ছা রেসিপির স্বাদ ভুলে যাবেন নিশ্চিত। আজ জানাবো নিরামিষের দিন ভাতের সঙ্গে রাখা দুটি পদের রান্নার বিষয়ে। বাদাম ভর্তা ও পেঁপে ভর্তা। জেনে নিন এই ভর্তা বানানোর কৌশল। 

বাদাম ভর্তার উপকরণ

ভাজা চিনে বাদাম (আধ কাপ), নারকোল কোরা (আধ মালা), কালো সর্ষে (১ চা-চামচ), সাদা সর্ষে (১ চা-চামচ), কাঁচালঙ্কা (যে যেমন ঝাল খান), ভাজা শুকনো লঙ্কা (২ টো), নুন (স্বাদমতো), সর্ষের তেল (১ টেবল চামচ), নারকোলের জল (পরিমাণমতো)।

বাদাম ভর্তার প্রণালী

খোসা ছাড়ানো ভাজা চিনে বাদাম, ভাজা শুকনো লঙ্কা আর দু’রকমের সর্ষে হালকা গরম করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিন। এবার তাতে কুরোনো নারকোল, কাঁচালঙ্কা, স্বাদমতো নুন আর পরিমাণমতো নারকোলের জল মিশিয়ে একত্রে আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নিন। সবশেষে সর্ষের তেল মিশিয়ে নিলেই রেডি বাদাম ভর্তা।

পেঁপে ভর্তার উপকরণ

হালকা হলদে পেঁপে মানে কাঁচা-পাকা পেঁপে (অর্ধেকটা), কালোজিরে (১ চা-চামচ), কালো সর্ষে (১ চা-চামচ), নুন (স্বাদমতো), চিনি (সামান্য), কাঁচালঙ্কা (যে যেমন ঝাল খান, কুচোনো), ধনেপাতাকুচি (পরিমাণমতো), সাদা বা সর্ষের তেল (২ টেবল চামচ)।

পেঁপে ভর্তার প্রণালী

পেঁপে খোসা ছাড়িয়ে অল্প জল ও আন্দাজমতো নুন দিয়ে সেদ্ধ করে নিন। জল শুকিয়ে গেলে কাঁচালঙ্কা কুচি দিয়ে ভালভাবে ম্যাশ করে নিন। একটা প্যানে তেল গরম করে সর্ষে ও কালো জিরে ফোড়ন দিয়ে হাতার পেছন দিয়ে একটু ঘষে নিয়ে ওই সেদ্ধ ম্যাশ করে রাখা পেঁপে, সামান্য চিনি এবং ধনেপাতা কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিলেই রেডি পেঁপে ভর্তা।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২