‘ভুনা খিচুড়ি’ খেয়েছেন, কিন্তু রুই মাছের ভুনা খেয়েছেন কী?

তবে মাছ একই রকম ভাবে রাঁধতে মোটেই ভাল লাগে না

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি মানেই মাছে-ভাতে। পাতে যতই আহামরি স্বাদের রেসিপি থাকুক না কেন, মাছ টা থাকতেই হবে। তা যে নিজের বাড়িতেই হোক বা কোনও অনুষ্ঠান বাড়িতে। তাই মাছ কথাটি একমাত্র বাঙালীদের সঙ্গে মানানসই। তবে মাছ একই রকম ভাবে রাঁধতে মোটেই ভাল লাগে না। তাই নানারকম ভাবে মাছের রেসিপি এক্সপেরিমেন্ট করতে একেবারে এক্সপার্ট বাঙালি। তাই আজ জানাতে চলেছি রুই মাছের একটি দুর্দান্ত রেসিপির কথা। যার নাম, পেঁয়াজ পাতা দিয়ে রুই ভুনা। 

উপকরণ 

রুই মাছের পেটি ভাজা, পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, পাঁচফোড়ন, হলুদ ও নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনেপাতা কুচি, সাদা তেল।

প্রণালী

প্রথমে মাছ ভেজে কাঁটা ছাড়িয়ে রাখুন। এবার প্যানে সাদা তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে তার ওপর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে বাদামি করে ভেজে নিন। এবার আদা বাটা, রসুন বাটা, হলুদ,লঙ্কা গুঁড়ো, ধনে-জিরে গুঁড়ো দিয়ে খুব ভাল করে কষে নিন। কষা হয়ে গেলে পরিমাণমতো পেঁয়াজ পাতা দিয়ে খুব ভাল করে নাড়াচাড়া করে পেঁয়াজ পাটা, জল শুকিয়ে নিন। এবার ছাড়ানো রুই মাছ দিয়ে খুব ভাল করে কষে ভাজা ভাজা করে নিন। ভাজা ভাজা হয়ে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন।

(https://www.phillipscorp.com)

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২