টিআরপি লিস্টে প্রথম দশে জায়গা করল কার কাছে কই মনের কথা

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যে হলেই মা-ঠাকুরমারা ব্যস্ত থাকেন সিরিয়াল নিয়ে। আর এই সিরিয়ালের কাহিনীতে প্রতিদিন নানা টুইস্ট দেখা যায়। যাতে টিআরপি লিস্টে নিজেদের জায়গা ধরে রাখতে পারে। প্রতি বৃহস্পতিবার বাংলা সিরিয়ালের রেটিং চার্ট প্রকাশ্যে আসে। সেটি জানার জন্য দর্শকদের মধ্যে উত্তেজনা থাকে একেবারে তু্ঙ্গে। অবশেষে প্রকাশ্যে এল সিরিয়ালের আগের সপ্তাহের পারফর্ম্যান্স। 

সকলকে টেক্কা দিয়ে আবারও প্রথম স্থান ধরে রাখল ‘অনুরাগের ছোঁয়া’। তবে আগের তুলনায় নম্বর কিছুটা কমে হয়েছে ৮.৪। দ্বিতীয় স্থানেই রয়েছে ‘জগদ্ধাত্রী’, তার প্রাপ্য ৮.৩। ফের তৃতীয় স্থান দখল করল ‘ফুলকি’, প্রাপ্তি ৮.১। চতুর্থ স্থানেই রয়েছে ‘রাঙা বউ’, পেয়েছে ৭.৭। আবারও পঞ্চমে ‘নিম ফুলের মধু’। এই মেগার ঝুলিতে ৭.৩।   

আবারও ষষ্ঠ স্থান পেয়েছে, ‘বাংলা মিডিয়াম’, তার ভাগ্যে জুটল ৬.১। সপ্তমে ‘হরগৌরী পাইস হোটেল’, প্রাপ্ত নম্বর ৫.৯। অষ্টম স্থান পেয়েছে ‘সন্ধ্যাতারা’, পেয়েছে ৫.৮। যৌথভাবে নবম স্থান নিজেদের দখলে রেখেছে ‘এক্কা দোক্কা’ ও ‘খেলনা বাড়ি’। দুই মেগার প্রাপ্তি ৫.৭। প্রথমবার দশমে স্থান পেয়েছে ‘কার কাছে কই মনের কথা’ । এই ধারাবাহিকের ঝুলিতে ৫.৬।

 দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে থাকে নতুন নতুন ট্যুইস্ট। স্লট পরিবর্তন হচ্ছে একাধিক মেগার। আরও একাধিক নতুন ধারাবাহিক কিউতে রয়েছে। এবারের রেটিং চার্টে বিপুল রদবদল দেখা যাচ্ছে। প্রথম দশে রয়েছে বেশ কয়েকটি নতুন মেগা। আগামী সপ্তাহে সেরা  টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২