স্বপ্নদীপের মৃত্যুর প্রতিবাদে যাদবপুর অভিযান বগুলার বাসিন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে গোটা রাজ্য রাজনীতি তোলপাড়। এবার ঘটনার প্রতিবাদে পথে নামল বগুলার বাসিন্দারা| হাতে প্ল্যাকার্ড নিয়ে, মুখে কালো কাপড় বেঁধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এলেন তাঁরা। মৃত ছাত্র নদীয়ার বগুলার বাসিন্দা। তাই বগুলাবাসী বুধবার পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে পথে নামে।

বগুলাবাসীর মূলত দাবি, অবিলম্বে ক্যাম্পাসে র‍্যাগিং বন্ধ করতে হবে। দোষীদের শাস্তি দিতে হবে। পড়ুয়া মৃত্যুর ঘটনায় কার্যত ফুঁসছে বগুলার বাসিন্দারা। শুধু সাধারণ মানুষ নয় পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন।

প্রসঙ্গত, গত বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের বাংলা বিভাগের  ছাত্র হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে যান। তাঁকে নিকটবর্তী হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি করানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। ঘটনার নেপথ্যে র‍্যাগিং-এর অভিযোগ ওঠে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে মোট ৯ জন। আরও গ্রেফতারির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের