বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে বান্ধবীকে চুমু খেয়ে বিতর্কে স্পেনের ফুটবল প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি: রূপকথার গল্প লিখে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতেছে স্পেনের ওলগা কারামোনা- জেনিফার হারমোসোরা। কিন্তু বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে দেশের মহিলা ফুটবলার হারমোসোকে চুমু খেয়ে বিতর্কে জড়িয়েছেন স্পেনের ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও স্পেনের রানি লিতিজিয়ার সামনে ওই কাণ্ড ঘটিয়ে সমাজমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। যদিও স্পেনের ফুটবল প্রধান ও যাকে চুমু খাওয়া হয়েছে সেই স্প্যানিশ ফুটবলার হারমোসো বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।

রবিবারই ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের জন্য মহিলা বিশ্বকাপ জিতেছে স্পেন। আর ওই জয়ের পরেই কার্যত পাগলের মতো আচরণ করতে থাকেন স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। খেলোয়াড়দের হাত থেকে জোর করে ট্রফি নিয়ে রানী লিতিজিয়াকে দেওয়া, ড্রেসিংরুমে গিয়ে মহিলা খেলোয়াড়দের সঙ্গে সেলফি তুলে, তাদের সঙ্গে হাসি-মশকরায় জড়িয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে পুরস্কার বিতরণী মঞ্চে বান্ধবী তথা মহিলা ফুটবলার হারমোসোকে চুমু খেয়ে সব শালীনতা ডিঙিয়েছেন।

দেশের মহিলা ফুটবল দলের ৩৩ বছর বয়সী মিডফিল্ডার জেনিফার হারমোসোর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে লুইস রুবিয়ালেসের। দুজনে শিগগিরই পরিণয়সূত্রে বাঁধা পড়তে পারেন বলেও জল্পনা চলছে। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক গোটা বিশ্বের কাছে এভাবে তুলে ধরায় স্পেনের ফুটবল প্রধানের উপরে কিছুটা হলেও চটেছেন জেনিফার। ড্রেসিংরুমে সতীর্থদের কাছে তিনি বলেছেন, ‘বিষয়টি আমার কাছে মোটেও ভাল লাগেনি।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা