জানেন কী, সজনে পাতা ৩০০ রোগের প্রতিষেধক?

চলুন এবার জেনে নেওয়া যাক, সজনে পাতা কী কী রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সজনে পাতা, বাঙালির একটি অতি প্রাচীন খাবার। মুলত এই শাকসবজিটি সজনে ডাটা হিসেবেও পরিচিত। বিশেষত গরমে ঘা, প্রভৃতি থেকে নিস্তার পেতে এই শাকপাতাটি রান্না করা হয়। খেতেও লাগে বেশ ভাল। সজনে পাতা পুষ্টিগুণে ভরপুর। জানেন কী, প্রায় ৩০০ টি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে এটি। এছাড়াও প্রয়োজনীয় ভিটামিন, এমিনো অ্যাসিডও রয়েছে এতে। ‘পুষ্টির ডিনামাইট’ও বলা হয় একে। বিশেষত, আমাদের শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে সজনে পাতার জুড়ি মেলা ভার। জানা যায়, এই পাতায় রয়েছে পটাশিয়াম, ভিটামিন ‘সি’, অন্যান্য শাকের তুলনায় ২৫ গুণ বেশি আয়রন, দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও জিংক। এছাড়াও রয়েছে, কপার, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, সালফার, অক্সালিক অ্যাসিড, ফসফরাস। চলুন এবার জেনে নেওয়া যাক, সজনে পাতা কী কী রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে–

ত্বক ও চুলের সুরক্ষা: সজনে বীজের তেল ত্বকের ক্ষত দ্রুত নিরাময় করে। চুলের স্বাস্থ্য ভাল রাখে।

লিভার রক্ষা: শজনে পাতা নন-অ্যালকোহলিক ফ্যাটিলিভার থেকে রক্ষা করে।

ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা: ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। কারণ এই পাতায় নিয়াজিমিসিন রয়েছে, যা ক্যানসার কোষের বিকাশকে দমন করে। 

পেটের রোগ: সজনে পাতার রস পেটের রোগ প্রতিরোধ করে। পেপটিক আলসার প্রতিরোধ করে। এছাড়াও এই পাতার নির্যাস আর্থ্রাইটিস প্রতিরোধ করে। এছাড়াও আলঝেইমার রোগ, নিউরোপ্যাথিক ব্যথা এবং বিষন্নতা দূর করে। এতে ট্রাস্টেড সোর্স অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি এজেন্ট রয়েছে। এছাড়াও এই পাতার রস ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। হাঁপানি প্রতিরোধ করতে সাহায্য করে।

কিডনিতে পাথর প্রতিরোধ: এই পাতার নির্যাস কিডনিতে খনিজ তৈরি এবং পাথর তৈরি বন্ধ করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এই পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট বিটা ক্যারোটিন চোখের স্বাস্থ্য ভাল রাখে।

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর দিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের