নীলগঞ্জে বিস্ফোরণস্থলে তদন্ত শুরু করলো সিআইডি

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার তদন্তে নামলো সিআইডি। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে ঘটনাস্থলে যান রাজ্য পুলিশের আইজি দক্ষিণবঙ্গ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ সহ বোমা বিশেষজ্ঞরা। প্রাথমিক তদন্তে বেআইনি বিস্ফোরক মজুত ছিল ঘটনাস্থলে তার প্রমাণ মিলেছে। এলাকায় আরো অনেক বেআইনি বাজির স্বয়ংক্রিয় কারখানার হদিশ পেয়েছে সিআইডি। গ্রামবাসীদের অভিযোগ এই কারখানাগুলোর মালিক স্থানীয় প্রভাবশালী লোকেরা। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বারাসাত হাসপাতাল সূত্রে জানা গেছে ৭ জন। এদের মধ্যে শিশু রয়েছে একটি। আহতরা কোন কোন হাসপাতালে আছে তার সন্ধানে পুলিশ বিভিন্ন বেসরকারি হাসপাতাল নার্সিংহোম ও সরকারি হাসপাতালে অফিসার পাঠিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,গত ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছিল। মৃত্যু হয়েছিল ৯ জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পাঁচ দিনের মাথায়, ২১ মে রবিবার কলকাতার অদূরে বজবজের একটি বাড়িতে বাজি বিস্ফোরণকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছিল। পর পর দু’জায়গায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছিল প্রশাসন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, সেই ঘটনার সাড়ে তিন মাস কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনা জেলার নীলগঞ্জ এলাকা। এ বারও কাঠগড়ায় সেই বেআইনি বাজি কারখানা। এর ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।

এগরা ও বজবজে বিস্ফোরণের ঘটনার পর থেকেই বেআইনি বাজি উদ্ধারে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়। সে সময় উত্তর ২৪ পরগনার দত্তপুকুরেও পুলিশি অভিযানে উদ্ধার হয়েছিল২০০ কুইন্টাল বাজি। কিন্তু তারপর আর কোন অভিযান হয়নি।দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির নীলগঞ্জ ইছাপুর পঞ্চায়েত এলাকায় সে সময় গোপন সূত্র মারফত খবর মেলে, কাঠুরিয়া এলাকায় ইবাদত মণ্ডল নামে এক জনের বাড়িতে প্রচুর বাজি মজুত রয়েছে। সেই খবর পাওয়ামাত্রই বারাসতের এসডিপিওর নেতৃত্বে ইবাদতের বাড়িতে তল্লাশি চালায় দত্তপুকুর থানার পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয়েছিল বেআইনি বাজি। কিন্তু তারপর আবার সব অভিযান থেমে গিয়েছিল। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছিলেন কোনোভাবেই বেআইনি বাজিয়ে মজুদ করা যাবে না এবং তা নজর রাখতে হবে পুলিশকে । লাগাতার চালাতে হবে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন আরও সচেতন হলে রবিবার সকালে এই দুর্ঘটনা এড়ানো যেত। স্থানীয় এক বাসিন্দার কথায়, প্রশাসনের ব্যর্থতায় এই সব কারখানা চলে। একাধিক জায়গায় বিস্ফোরক মজুত রাখা হয়েছিল।’’ স্থানীয় এক ব্যক্তি সামসুলের বাড়িতে ইট-পাটকেল ছোড়ে এলাকার ক্ষুব্ধ জনতা। তাঁর বিরুদ্ধেই মূল অভিযোগ। সেই নাকি বেআইনি বাজি কারখানা চালানোর মূল পান্ডা।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২