অবৈধ দেহ ব্যবসা রুখে দিল এলাকার মহিলারা, আটক ৩ মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: দীর্ঘ দিনের বাড়ির ভেতর দেহ ব্যবসা রুখে দিল এলাকার মহিলা সহ স্থানীয় বাসিন্দারা। রুমের মধ্যে মহিলাদের আটকে রেখে চাবি লাগিয়ে দিল এলাকাবাসি। মহিলাদের আটক করল তমলুক থানার পুলিশ।পূর্ব মেদিনীপুর জেলা সদর শহর তমলুক। সেই তমলুক শহরে তাম্রলিপ্ত পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে দেহ ব্যবসা এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে চলছিল বলে এলাকাবাসীদের অভিযোগ।

রবিবার এলাকাবাসী এবং মহিলারা ওই বাড়ি ঘিরে ফেলে বেশ কিছু মহিলা এবং পুরুষ আটকে রাখে। বেগতিক দেখে কয়েকজন পুরুষ এবং মহিলা ছুটে পালিয়ে গেলেও একটি রুমের মধ্যে তিনজন মহিলাকে আটকে রেখে চাবি লাগিয়ে দেয় এলাকার মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। চাবি খুলে তিন মহিলাকে উদ্ধার করে। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে ওই বাড়ির মধ্যে ছ থেকে সাতটি রুম তৈরি করে দেহ ব্যবসা চালাচ্ছিল ওই বাড়ির এক মালিক। শহরের মধ্যে এমন অস্বস্তিকর পরিবেশ তৈরি করার ফলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে।

যার বাড়িতে এই দেহ ব্যবসা চলছিল দেবপ্রসাদ জানা, তিনি সকাল থেকে পলাতক। তার বয়স্ক দিদি তিনি জানান অনেকদিন ধরেই এই অবৈধ দেহ ব্যবসা শুরু করেছে। বারে বারে আমি তার প্রতিবাদ করলে আমার ভাই সে কথায় কর্ণপাত করেনি। আজ বাধ্য হয়ে এলাকাবাসী তীব্র প্রতিবাদ জানায় এবং আগামী দিনে যাতে এই ধরনের ব্যবসা এখানে না হয় তার প্রতিবাদ জানান। পুলিশ ঐ তিন মহিলাকে তমলুক থানায় নিয়ে যায়, এই ব্যবসার সঙ্গে আর কারা কারা যুক্ত তাদের খোঁজে জিজ্ঞাসাবাদ করছে তমলুক থানার পুলিশ।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২