অন্তঃসত্ত্বা রুবিনা, অভিনেত্রীর সাম্প্রতিক ছবি দেখে জল্পনা তুঙ্গে

সেখানে রুবিনা এবং তাঁর স্বামী অভিনবকে একটি গণেশ মূর্তির সামনে প্রার্থনা করতে দেখা গিয়েছে। রুবিনার পরনে ছিল গোলাপি সুতির কুর্তি। সেখানেও তাঁর ফোলা পেট স্পষ্ট।সেখানে রুবিনা এবং তাঁর স্বামী অভিনবকে একটি গণেশ মূর্তির সামনে প্রার্থনা করতে দেখা গিয়েছে। রুবিনার পরনে ছিল গোলাপি সুতির কুর্তি। সেখানেও তাঁর ফোলা পেট স্পষ্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল প্রেগনেন্সি আড়ালে রেখে সন্তান প্রসবের সময় সবাইকে চমকে দিচ্ছেন এরকম অনেক তারকা আছেন। বা সন্তান ধারন করে তারপর বিয়ের খবর দিচ্ছেন এমন তারকা দেরও অভাব নেই। সম্প্রতি প্রেগনেন্সি আড়াল করে চর্চায় এলেন মুম্বইয়ের খ্যাতনামা টেলিভিশন অভিনেত্রী রুবিনা দিলাইক। সৌজন্যে অভিনেত্রীর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট, সেখান থেকেই জল্পনার সূত্রপাত। আদতে নেটদুনিয়ায় বিশাল ফ্যান ফলোয়িং রুবিনার। আর অভিনেত্রীর ভক্তরাই তা খুঁজে বের করল।

অভিনেত্রীর সাম্প্রতিক ছবিতে স্পষ্ট অভিনেত্রী অন্তঃসত্ত্বা। সত্যিই কি অন্তঃসত্ত্বা তিনি? যদিও এর আগে একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তিনি অন্তঃসত্ত্বা নন। কিন্তু নেটিজেনরা মানতে নারাজ। সবার ধারণা, স্বামী অভিনব শুক্লার সঙ্গে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর গোপনে রাখতে চান রুবিনা। কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি রিলে অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্ট ছিল। সেখান থেকেই নানা জল্পনা। পেট খানিকটা ফুলে থাকার ফলে সকলেই প্রশ্ন করেন রুবিনা অন্তঃসত্ত্বা? আর সেই খবরই এখন ভাইরাল। তবে অভিনেত্রীও চুপ থাকেন নি। সপাটে বিমান থেকে তোলা একটি ছবি শেয়ার করে লেখেন, ‘ছবি পোস্ট না করলে প্রশ্ন, ছবি পোস্ট করলে বিতর্ক…’। তবে সম্প্রতি জন্মদিনের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রুবিনা।

সেখানে রুবিনা এবং তাঁর স্বামী অভিনবকে একটি গণেশ মূর্তির সামনে প্রার্থনা করতে দেখা গিয়েছে। রুবিনার পরনে ছিল গোলাপি সুতির কুর্তি। সেখানেও তাঁর ফোলা পেট স্পষ্ট। পোস্টের ক্যাপশনে রুবিনা লেখেন, ‘সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। অভিনব শুক্লা তুমি আমার ভালোবাসা’। আর এই ছবিগুলি দেখে নেটিজেনরা জন্মদিনের পাশাপাশি তাঁকে মা হওয়ার শুভেচ্ছাতেও ভরিয়ে দেন। কেউ কেউ কমেন্ট বক্সে অভিনেত্রীর ফোলা পেট নিয়ে মন্তব্য করেছেন। তবে অভিনেত্রী এখনও কোনও মন্তব্য করেননি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২