RAKHI PURNIMA 2023: বলি থেকে কলিউড, রাখি উৎসবে মাতোয়ারা গোটা দেশ

সুতরাং দুনিয়ার সবথেকে অটুট বন্ধন হল ভাই-বোনের। আজ দেশজুড়ে পালিত হচ্ছে রাখি উৎসব, যেখানে বাদ নেই তারকারাও। বলিউড থেকে দক্ষিণ সকল তারকারাই তাঁদের ভাই-বোনদের সঙ্গে রাখি উদযাপনে মেতেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দেশজুড়ে পালিত হচ্ছে রাখি উৎসব। ভাই-বোনের বিশেষ বন্ধনের প্রতীকি রাখি। এই রীতির বিশেষ ব্যাঞ্জন সকল ভাইরা তাঁদের বোনকে চিরকাল রক্ষা করার শপথ নেয়, এবং সকল বোনরা তাঁদের ভাইয়ের উদ্দেশ্যে দীর্ঘায়ু কামনা করে। সারা বছর খুনসুটি, ঝগড়া, মারপিটের পর একটু স্থিতু হয় এই দিনটির জন্যে। যদিও যতই ঝগড়া বিবাদ, অশান্তি করুক না কেন, বোনের কোনও বিপদ হলে কিন্তু ভাইরাই আগে ছুটে যায়। সঙ্গে ভাইয়ের কিছু বিপদ হলে বোনরাই টের পায়। সুতরাং দুনিয়ার সবথেকে অটুট বন্ধন হল ভাই-বোনের। আজ দেশজুড়ে পালিত হচ্ছে রাখি উৎসব, যেখানে বাদ নেই তারকারাও। বলিউড থেকে দক্ষিণ সকল তারকারাই তাঁদের ভাই-বোনদের সঙ্গে রাখি উদযাপনে মেতেছেন। অনন্যা পান্ডে, রিচা চাড্ডা, জোয়া আখতার, কৃতি শ্যানন থেকে অক্ষয় কুমার, সামান্থা রুথ প্রভু থেকে সাই পল্লবী, পূজা হেগড়ে, কিয়ারা আদভানি, অর্জুন কাপুর, রণবীর কাপুর, অভিষেক বচ্চন, বিজয় দেবেরকোন্ডা, আল্লু অর্জুন সবাই তাঁদের ভাই-বোনদের রাখি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

চলুন আগে দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকাদের ভাই-বোনদের সঙ্গে আলাপ করা যাক!

সামান্থা রুথ প্রভুর ভাই ডেভিড প্রভু এবং জোনাথন প্রভু

এদিন অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে গিয়ে ভাই ডেভিড প্রভু এবং জোনাথন প্রভু কে রাখির ভালোবাসা জানিয়েছেন। যারা লাইমলাইটে থাকতে একেবারেই পছন্দ করেন না। তাঁর এক ভাই মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী।

ঐশ্বর্য রাজেশ এবং তাঁর ভাই মণিকন্দন

মণিকন্দন, তাঁর বোন ঐশ্বর্য রাজেশের মতো একেবারেই বিখ্যাত নয়, তিনি একজন প্রতিভাবান থিয়েটার শিল্পী। বিশেষ বিশেষ অনুষ্ঠানে তাঁরা ভাইবোন হিসাবে একত্রিত হন।

সাই পল্লবী এবং তাঁর বোন পূজা কানন

সাই পল্লবী এবং পূজা কানন, দেখতে অনেকটা একই রকম। কেউ কেউ তাঁদের যমজ বোনও বলে ডাকে। দুই বোনের মধ্যে অটুট বন্ধন।

পূজা হেগড়ে এবং তাঁর ভাই ঋষভ

পূজা হেগড়ের ভাই ঋষভ হেগড়ে পেশায় একজন চিকিৎসক। সম্প্রতি বান্ধবী শিবানী শেঠিকে বিয়ে করেছেন তিনি। ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধন বজায় রেখেছেন পূজা।

মহেশ বাবুর বোন মঞ্জুলা ঘট্টমেনি

অভিনেতা-প্রযোজক মঞ্জুলা ঘট্টামেনি, সুপারস্টার মহেশ বাবুর বোন, পাশাপাশি একজন ধ্যানকারী, ২০ বছর ধরে ধ্যান করছেন। তবে তিনি প্রযোজক হিসেবে ইন্ডাস্ট্রিতে সমানভাবে সক্রিয়।

এছাড়াও আল্লু অর্জুন এবং সিরিশ আল্লু, কীর্তি সুরেশ এবং রেবতী সুরেশ, দুলকার সালমান এবং কুট্টি সুরমিরাও এদিন একত্রিত হয়ে রাখি উৎসবে মেতেছেন।

বলিউড অভিনেতাদের রাখি উৎসব পালন

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা সিং কীর্তিও এদিন একটি ভিডিও শেয়ার করে তাঁর একমাত্র ভাইকে স্মরণ করেছেন।

অক্ষয় কুমার তাঁর বোন অলকা ভাটিয়ার সঙ্গে একটি থ্রোব্যাক ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন, “আমার বোন, প্রথম দিন থেকেই আমার শক্তির স্তম্ভ। শুভ #রক্ষাবন্ধন।”

এদিকে, কিয়ারা আদভানি তাঁর ভাই মিশাল আদভানির সঙ্গে একটি কোলাজ শেয়ার করে লিখেছেন, “আমার প্রিয় ভাই আজ তোমাকে একটি অতিরিক্ত মিস করছি।”

জাতীয় পুরস্কার বিজয়ী কৃতি স্যানন একটি ভিডিও শেয়ার করে তাঁর বোনকে রাখির শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে, জোয়া আখতারও তাঁর ভাই ফারহান আখতারের সঙ্গে একটি বড় থ্রোব্যাক ছবি শেয়ার করে লিখেছেন, “রক্ষা বন্ধনের শুভেচ্ছা। আমার চিরকালের মানুষ @faroutakhtar।”

রিচা চাড্ডাও ভাইদের সঙ্গে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন যে, তিনি তাঁর ভাইদের খুব মিস করছেন।

অনন্যা পান্ডেও তাঁর কাজিন আহান পান্ডের সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করে রাখির শুভেচ্ছা জানিয়েছেন।

শ্বেতা সিং কীর্তি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে রাখির স্মৃতি মনে করে একটি ভিডিও আপলোড করে লিখেছেন, “কখনও কখনও ভাবি তুমি কোথাও যাওনি এখানেই আছো। যেখানেই থাকো শান্তিতে থাকো।”

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের