‘আমার সঙ্গে যেটা হচ্ছে সেটাও র‍্যাগিং’, অভিমত সুজিতের

‘ষড়যন্ত্র রয়েছে। কালি ছেটানো হচ্ছে। আমার সঙ্গে যেটা হচ্ছে সেটাও র‌্যাগিং। একটা ভুয়ো খবরকে বার বার বলা হচ্ছে।’ দাবি সুজিত বসুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমায় যদি কোনও তদন্ত সংস্থা ডাকে, তা হলে আমি নিশ্চয়ই যাব। কিন্তু এখনও পর্যন্ত আমি কোনও নোটিস পাইনি। আমার চার দশকের রাজনৈতিক জীবন। আমি ছ’বারের কাউন্সিলর, চার বারের বিধায়ক। আমাকে কখনও এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়নি। আমি গোড়া থেকে বলছি যে সিবিআইয়ের চিঠি পাইনি। আমাকে ডাকা হলে নিশ্চয়ই যাব। সহযোগিতা করব। তবে তারপরেও কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে ৩১ আগস্ট আমাকে তলব করা হয়েছে। আমি এখনও পর্যন্ত কোনও নোটিস পাইনি। আমার কাছে চিঠি নেই। সংবাদমাধ্যমের কাছে থাকলে দেখাক। এই ঘটনায় আমি মানসিক ভাবে আহত। এই যে র‌্যাগিং নিয়ে এত কথা হচ্ছে, আমার সঙ্গে যেটা হচ্ছে সেটাও র‌্যাগিং। একটা ভুয়ো খবরকে বার বার বলা হচ্ছে।’ বৃহস্পতিবার শ্রীভূমি স্পোর্টিংয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। কার্যত এদিন তাঁর দাবির জেরে চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত ২৪ অগস্ট রাজ্যের নানান সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছিল যে পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দমকলমন্ত্রী(Fire Minister of Bengal) সুজিত বসুকে(Sujit Basu) নাকি তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। ৩১ অগাস্ট মন্ত্রীকে নিজাম প্যালেসে(Nizam Palace) নাকি হাজিরা দিতে বলা হয়েছে। যদিও সেদিনই সুজিত বিব়ৃতি দিয়ে জানিয়েছিলেন, তিনি CBI’র থেকে সেই ধরনের কোনও চিঠি পাননি। এদিনও সুজিত সেই অবস্থানেই দাঁড়িয়ে থাকেন। তিনি বলেন, ‘আমি আজও বলছি এ রকম কোনও নোটিসই পাইনি। কিন্তু সংবাদমাধ্যমের একাংশ থেকে ধারাবাবিক ভাবে বলা হচ্ছে, আমাকে নোটিস দেওয়া হয়েছে। গত ৪০ বছর ধরে রাজনীতি করি। সমাজে মর্যাদা রয়েছে। প্রচুর মানুষ ভালবাসেন। ভুল খবর ছড়িয়ে মর্যাদাহানি করা হয়েছে। যাঁরা ভালবাসেন তাঁদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। বন্ধ করতে প্রয়োজনে মানহানির মামলা করব। এই খবর ছড়ানোর পিছনে নিশ্চয়ই ষড়যন্ত্র রয়েছে। কালি ছেটানো হচ্ছে। কে বা কারা যুক্ত তা তদন্ত করা প্রয়োজন। দোষীদের শাস্তি হোক।’

এর পাশাপাশি তিনি এদিন জানিয়েছেন, ‘মানুষ আমার পাশে রয়েছেন। মানুষের এই সমর্থন পেয়ে আমি অভিভূত ও চিরকৃতজ্ঞ। এই অপপ্রচারে আমার সম্মানহানি হয়েছে। যদি ঠিক মতো তদন্ত করে সত্য প্রকাশিত না হয়, তাহলে আমি আইনের রাস্তায় হাঁটতে বাধ্য হব এবং মানহানির মামলা করব… ৪০ বছর ধরে রাজনীতি করছি। একাধিকবার বিধায়ক ও কাউন্সিলর হয়েছি। নির্বাচনের সময় মানুষের সমর্থনের কথা বোঝা যায়। আমি খুব দুঃখ পেয়েছি। আমি আবার বলছি কোনও এজেন্সি ডাকলে আমি যাব এবং গিয়ে নিজের বক্তব্য পেশ করব। এজেন্সির তরফেও কিন্তু কিছু বলা হয়নি। কোনও এজেন্সি ডাকলে পালাব না। মুখোমুখি হওয়ার শক্তি ঈশ্বর আমাকে দিয়েছেন। আমি সবসময় মানুষের ভালো কাজ করার চেষ্টা করছি। যেদিন কোনও খারাপ কাজে যুক্ত হব, সেদিন সুজিত বোস নিজে সরে যাবে।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা