অদ্রিজার নতুন হিন্দি সিরিয়াল নিয়ে দর্শকদের মারাত্মক অভিযোগ

প্রথম হিন্দি সিরিয়াল শেষ হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই দ্বিতীয় হিন্দি সিরিয়াল নিয়ে আবির্ভাব হলেন অদ্রিজা। পরনে রঙিন লেহঙ্গা, ঠোঁটে লাল লিপস্টিক, খোলা চুলে এবার ইমলি সাজে ধরা দিলেন অদ্রিজা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের বড় পর্দার একাধিক তারকা বর্তমানে বলিউডেও চুটিয়ে অভিনয় করছেন, সেকথা কথা সবারই জানা। সিনিয়রদের পথে পা বাড়িয়ে টলিউডের ছোট পর্দারও একাধিক তারকা বর্তমানে মুম্বই টেলিভিশন মহলে চুটিয়ে কাজ করছেন। শ্বেতা, মিশমি, ক্রুশল, মানসী-সহ একাধিক তারকার এখন মুম্বইতেও বেশ ভালোই আনাগোনা। গতবছরই সেই তালিকায় যোগ দিয়েছেন টলিউডের বার্বি সুন্দরী অদ্রিজা। ইতিমধ্যেই একটি হিন্দি ধারাবাহিক তাঁর শেষ। সিরিয়ালের প্রধান চরিত্রেই অভিনয় করেছিলেন তিনি।

তবে একটা শেষ হয়েছে তো তাতে কি, মনে হচ্ছে বাংলায় ফিরতে একেবারে নারাজ অদ্রিজা। মুম্বইয়ের জল পেটে পড়েছে, তাই কেরিয়ারকে একেবারে পোক্ত না বানিয়ে কলকাতায় ফিরতে নারাজ অভিনেত্রী। আড়িয়াদহের মেয়ে অদ্রিজা। বেশ কিছু বাংলা সিরিয়াল এবং সিনেমায় অভিনয় করেছেন। মুলত ‘সন্ন্যাসীরাজা’ সিরিয়াল থেকে আলোচনায় আসেন তিনি। এরপর ‘দুর্গা অউর চারু’ সিরিয়ালের মাধ্যমে প্রথম হিন্দি সিরিয়ালে হাতেখড়ি তাঁর। তার পর থেকে সেখানেই কাজ করছেন তিনি, আর সুযোগ পেলেই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েন ভ্রমনে। তবে প্রথম হিন্দি সিরিয়ালে সেই ভাবে প্রভাব ফেলতে পারেনি তিনি। তাই মাত্র পাঁচ মাসের মাথাতেই শেষ হয়ে যায় অদ্রিজার প্রথম হিন্দি সিরিয়াল। কিন্তু তিনি পিছু হঠতে একেবারেই রাজি নন।

প্রথম হিন্দি সিরিয়াল শেষ হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই দ্বিতীয় হিন্দি সিরিয়াল নিয়ে আবির্ভাব হলেন অদ্রিজা। পরনে রঙিন লেহঙ্গা, ঠোঁটে লাল লিপস্টিক, খোলা চুলে এবার ইমলি সাজে ধরা দিলেন অদ্রিজা। এটা ইমলির তৃতীয় গল্প। আর প্রথম ঝলকেই অনেকেই যিশু এবং নীলাঞ্জনা সেনগুপ্ত প্রযোজিত নমস্কার স্টার জলসার নতুন সিরিয়াল ‘লভ বিয়ে আজকাল’-এর মিল খুঁজে পেলেন। এই নিয়েই শুরু হয়েছে কটাক্ষ। তবে এই নিয়ে অভিনেত্রীর মতে, লভ বিয়ে আজকাল-এর বিষয়ে তিনি কিছুই জানেন না। বাংলার গল্প নিয়েও আগেও হিন্দিতে কাজ হয়েছে। তিন মাস টানা অডিশন দেওয়ার পর এই সুযোগ পেয়েছেন তিনি।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২