সপ্তাহের শেষে চিকেনের এক অসাধারণ রেসিপি রান্না করুন

তাই আজকে আপনাদের জন্যে নিয়ে এসেছি দেশি মুরগির মালাইকারি রান্নার রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাচ্চা থেকে বুড়ো মোটামুটি সকলের মুরগির লেগ পিস খেতে ভালবাসেন, খুব কম মানুষই সলিড মাংস খেতে ভালোবাসেন। আর ছুটির দিনগুলোতে বেশিরভাগ বাড়ির বাচ্চারা বায়না জুড়ে দেয় মাংসের জন্যে। আর প্রতি সপ্তাহে একই রান্না খেতে খেতে স্বাভাবিক ভাবেই মুখে অরুচি চলে আসে বাচ্চা থেকে বুড়ো সকলের। তাই আজকে আপনাদের জন্যে নিয়ে এসেছি দেশি মুরগির মালাইকারি রান্নার রেসিপি। 

উপকরণ

চিকেন লেগ পিস (৫০০ গ্ৰাম), আদা বাটা (৪ চামচ), সেদ্ধ করা পেঁয়াজ বাটা (৪ চামচ), কাজু বাটা (৪ চামচ), রসুন বাটা (৩ চামচ), চারমগজ বাটা (২ চামচ), নারকেল বাটা (৬ চামচ), কর্নফ্লাওয়ার (পরিমাণমতো), নুন (পরিমাণমতো), চিনি (পরিমাণমতো), সাদা তেল (১০০ গ্ৰাম), গোটা গরম মশলা, তেজপাতা (পরিমাণমতো), ক্রিম মিল্ক (৪ চামচ), ভিনিগার ।

প্রণালী

চিকেনের লেগ পিস।নিয়ে ভাল করে ধুয়ে পরিষ্কার করে ভিনিগার, নুন, আদা, রসুন বাটা দিয়ে মিশ্রণ করে রেখে দিন। তারপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে সাদা তেল গরম করে, তাতে হালকা করে নেড়েচেড়ে নিন। এবার একটি পাত্রে সাদা তেল নিয়ে গরম করুন। গরম তেলে আস্তে আস্তে রসুন বাটা, পেঁয়াজ বাটা, চারমগজ বাটা ও কাজু বাটা দিয়ে একটু নাড়িয়ে নিন। তারপর তাতে নারকেল বাটা দিয়ে আবারও ভাল করে নাড়ুন।কিছুক্ষণ নাড়ানোর পর তাতে পরিমাণমতো জল ভাল করে দিয়ে ফোটান। তারপর তাতে চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিন।ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখুন।কিছুক্ষণ রাখার পর ঢাকনা খুলে ওর মধ‍্যে ক্রিম মিল্ক দিয়ে ভাল করে নাড়িয়ে নামিয়ে নিন। এবার পরিবেশন করুন। চাইলে দেশি মুরগির মালাইকারি সাদা ভাতের সঙ্গে অথবা পোলাও-এর সঙ্গেও পরিবেশন করতে পারেন।

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য় সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর