ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন বাসের অধিকাংশ যাত্রী। আচমকা বিকট শব্দে কেঁপে উঠল গোটা বাস। চোখের পলকে ঘটে গেল দুর্ঘটনা। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারল যাত্রীবাহী মিনিবাস। আজ শনিবার (১৪ নভেম্বর) ভোরের এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন। আহত হয়েছেন আরও ১৩ জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অযোধ্যা থেকে আগ্রার দিকে যাচ্ছিল মিনিবাসটি। শনিবার ভোর চারটে নাগাদ ফতেহাবাদ থানা এলাকার কাছে এক্সপ্রেসওয়ের উপর দুর্ঘটনাটি ঘটে। সেই সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমোচ্ছিলেন। আচমকা ট্রাকের পিছনে ধাক্কা লাগায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ভিতরে থাকা যাত্রীরা গুরুতরভাবে জখম হন।

আরও পড়ুন: RAC টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে আগ্রার এসএন মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন ১৩ জন। তাঁদের মধ্যে তিন জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচলেও প্রভাব পড়ে। কী কারণে মিনিবাসটি ট্রাকের পিছনে ধাক্কা মারল, তা খতিয়ে দেখছে পুলিশ। 

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

RAC টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আখবান’! জগদ্ধাত্রী পুজোয় জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

দেশ জুড়ে সাময়িক ভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে