মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সপ্তাহে ২১ নভেম্বর শনিবার কলকাতাতে আসার কথা রয়েছে মোদির। বিজেপি সূত্রে খবর, একাধিক সরকারি ও মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ওই একই দিনে রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। বিজেপি সূত্রে খবর, আগামী ২১ নভেম্বর সকাল ৯টা ৫০মিনিটে কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেইদিনই তিনি রেল ও মেট্রোর একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিল্যানাস অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

একইসঙ্গে, প্রধানমন্ত্রীর হাত দিয়ে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পের সূচনা হওয়ার কথা রয়েছে ওইদিনই। এমনটাই সূত্রের খবর। মোদির সঙ্গে সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের। তবে শুধুই কেন্দ্রীয় বা রেলের প্রকল্প নয়। ২১ নভেম্বর রাজ্যের বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করতে পারেন মোদি। বিজেপি সূত্রে খবর, ওই দিনই নিউ গড়িয়া-সেক্টর ফাইভ (অরেঞ্জ লাইন) রুটে মেট্রোর সূচনাও হতে পারে। তারও উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধুই উদ্বোধন নয়, নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো সফরে যেতে পারেন তিনি। এই লাইনটি চালু হয়ে গেলে দক্ষিণ কলকাতার শহরতলি থেকে সেক্টর ফাইভের অফিসপাড়ায় যাতায়াত অতি সহজ হয়ে যাবে অফিসযাত্রীদের কাছে।

আরও পডুন: রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

শুধুই সরকারি প্রকল্প উদ্বোধন নয়, সূত্রের খবর, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিজেপির শীর্ষস্থানীয় নেতা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে পারেন মোদি। আগামী দিনে কোন পথে রাজ্যকে চালাতে হবে সেই বিষয়ে দিক নির্দেশও দিতে পারেন তিনি।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা