আফগানদের কাছে হারলেই এশিয়া কাপ থেকে বিদায় টাইগারদের

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: এশিয়া কাপে আজ রবিবার গদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামছে টাইগাররা। মহম্মদ নবি-রশিদ খানদের কাছে হেরে গেলে আজকেই এশিয়া কাপ অভিযান শেষ হয়ে যাবে সাকিব আল হাসানদের। আর জিতলেও শেষ ম্যাচে শ্রীলঙ্কা-আফগানিস্তানের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। যদিও আফগানদের হারানোর বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী টাইগার কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

গত ৩১ অগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু তামিম ইকবাল ও লিটন দাস বিহীন দলটির কঙ্কালসার চেহারা প্রকট হয়ে যায়। মাত্র ১৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তার মধ্যে নাজমুল হাসান শান্ত একাই করেছিলেন ৮৯ রান। ওই ম্যাচেই অভিষেক  ঘটেছিল তানজিদ তামিমের। কিন্তু দেশের জার্সি গায়ে প্রথম ম্যাচে গোল্লা করে সাজঘরে ফিরেছেন তরুণ ব্যাটার। অন্য ওপেনার নাঈম শেখ করেছিলেন ২৩ বলে ১৬।

প্রথম ম্যাচে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের দল বেশ কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। শ্রীলঙ্কার স্পিনারদের সামনে টানা বাঁ হাতি ব্যাটারদের ব্যাট করতে পাঠানো আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে বলেই অনেকে মনে করছেন। তাছাড়া দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদীকে এক সঙ্গে খেলানো নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও টাইগার কোচ চণ্ডিকা হাথরুসিংহে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচকে মনে রাখতে চাইছে না। তাঁর কথায়, ‘এশিয়া কাপের সুপার ফোরে যাওয়াকেই পাখির চোখ করেছি। আফগানিস্তানকে হারিয়ে লক্ষ্যে পৌঁছতে চাই।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা