সুপার ফোরে পৌঁছতে আজ শ্রীলঙ্কা-আফগানদের বাঁচা-মরার লড়াই

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: এশিয়া কাপের গ্রুপ লিগে আজ মঙ্গলবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সুপার ফোরে পৌঁছনোর জন্য দুই দলের কাছেই আজকের ম্যাচ মরণ-বাঁচনের লড়াই। শ্রীলঙ্কা জিতলেই গ্রুপ শীর্ষে থেকে পৌঁছে যাবে সুপার ফোরে। কিন্তু আফগানিস্তানকে পৌঁছতে গেলে অনেক অঙ্ক কষতে হবে।

গ্রুপ লিগে প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছেন দাসুন শানাকারা। কিন্তু আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে দুই পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই কার্যত সুপার ফোরে পৌঁছে গিয়েছেন সাকিব আল হাসানরা। যদিও আজকের ম্যাচের উপরেই নির্ভর করছে সুপার ফোরে বাকি কোন দল পৌঁছবে। আপগানিস্তান যদি প্রথমে ব্যাট করে ৩০০ রান তোলে তাহলে ২৩৫ রানের মধ্যে শ্রীলঙ্কাকে আটকে রাখতে পারলে পৌঁছে যাবে সুপার ফোরে। আর ২০০ রান করলে ১৩৬ রানের মধ্যে বেঁধে রাখতে হবে দাসুন শানাকাদের। আর শ্রীলঙ্কা যদি প্রথমে ব্যাট করে তাহলে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছতে হবে ৩৫ ওভারে। ৩০০’র বেশি রান করলে ৩৮ ওভারের মধ্যে ওই রান করতে হবে মহম্মদ নবিদের। ফলে টস ভাগ্যের উপরে অনেকটা নির্ভর করছে ম্যাচ ভাগ্য।

শক্তির নিরিখে আফগানদের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে শ্রীলঙ্কানরা। তাছাড়া গত একটানা গত ১১টি ম্যাচে অপরাজেয় দাসুন শানাকা-কুশল মেন্ডিজরা। তবে আফগানদের সাহস জোগাতে পারে সাম্প্রতিক পরিসংখ্যান। গত ১০ মাসে মোট ছয়বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার। তার মধ্যে একটি ম্যাচ ভেস্তে গিয়েছে। বাকি পাঁচ ম্যাচের মধ্যে শানাকারা জিতেছে তিন ম্যাচে। আর মহম্মদ নবিরা জিতেছে দুই ম্যাচে। দুটিই অবশ্য শ্রীলঙ্কার মাটিতে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা