চুমুকাণ্ডে স্পেনের ফুটবল প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের মহিলা ফুটবলারের

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় যত গড়াচ্ছে চুমুকাণ্ডে ততই বিপদ বাড়ছে স্পেনের ফুটবল প্রধান লুইস রুবিয়ালেসের। বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে অশালীনভাবে চুমু খাওয়ার দায়ে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার নির্বাসনের মুখে পড়তে হয়েছিল। এবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করলেন নির্যাতিতা স্পেনের বিশ্বকাপজয়ী মহিলা ফুটবলার জেনিফার হারমোসো। গত মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের অফিসে উপস্থিত হয়ে রুবিয়ালেসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যৌন নির্যাতনের অভিযোগ জমা দিয়েছেন। আর ওই অভিযোগে বিপাকে পড়েছেন স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।

স্পেনের অ্যাটর্নি জেনারেলের অফিসের এক আধিকারিক জানিয়েছেন, বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে হারমোসো ‘যৌন নির্যাতন’–এর শিকার হয়েছেন কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে  বিনা সম্মতিতে চুমু খাওয়ায় রুবিয়ালেসের আর্থিক জরিমানা থেকে ৪ বছরের জেল হতে পারে।  

উল্লেখ্য, গত ২০ অগস্ট সিডনির অলিম্পিক স্টেডিয়ামে মহিলা বিশ্বকাপ ফাইনালের শেষে পুরস্কার বিতরণী মঞ্চে স্বদেশীয় ফুটবলার জেনিফার হারমোসোকে জোর করে চুমু খেয়েছিলেন স্পেনের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান লুইস রুবিয়ালেস। ওই ঘটনা নিয়ে নিন্দার ঝড় বয়ে যায়। প্রথমে রুবিয়ালেস দাবি করেছিলেন, ‘হারমোসোর সম্মতিতেই চুমু খেয়েছেন।’ কিন্তু সেই দাবি খারিজ করে দেন যৌন নির্যাতনের শিকার স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার। জানিয়ে দেন, ‘চুমু খাওয়ার জন্য রুবিয়ালেসকে কখনই সম্মতি জানাননি। নিজের অসভ্যতা ঢাকতেই মিথ্যা কথা বলছেন স্পেনের ফুটবল প্রধান।’ এবার লিখিতভাবে অভিযোগ দায়ের করে রুবিয়ালেসের উপরে চাপ বাড়ালেন হারমোসো।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা