জিনাত আমনের সম্মানে ডাকটিকিট প্রকাশ নরওয়েতে

কয়েক সপ্তাহ পরে, যখন আমি বোম্বে ফিরে আসি, তখন আমি বন্ধুদের কাছ থেকে টেক্সট এবং কল পেতে শুরু করলাম। তখনই বুঝলাম বিষয়টি একেবারে কাজ করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অনেক তারকাই দেশের পাশাপাশি বিদেশেরও নাগরিক। যেমন ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন ভারতের নাগরিকত্ব ফিরে পেলেন অক্ষয় কুমার। অনেকদিন আগে থেকেই তিনি কানাডার নাগরিক ছিলেন, দিন কয়েক আগেই ভারতের নাগরিকত্ব ফিরে পেয়ে আনন্দে এখনও লাফাচ্ছেন অভিনেতা। জানেন কী, এই তালিকায় একবার নথিভুক্ত ছিলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী জিনাত আমানও।

নরওয়ে সরকার নাকি একবার অভিনেত্রীর ছবি সহ একটি বিশেষ স্ট্যাম্প জারি করেছিলেন? হ্যাঁ, সম্প্রতি ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই তাঁর স্ট্যাম্প ছবি পোস্ট করে বিষয়টি জানালেন ভক্তদের। আজ অর্থাৎ ৮ সেপ্টেম্বর অতীতের একটি সোনালী স্মৃতি শেয়ার করলেন জিনাত আমান। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর অবদানের জন্যে একবার নরওয়ে ডাক বিভাগ অভিনেত্রীর ছবিসহ  বিশেষ স্ট্যাম্প দিয়ে তাঁকে সম্মানিত করেছিল। অভিনেত্রী ভেবেছিলেন, হয়তো তাঁর ছবির স্ট্যাম্প কোনও কাজ করবে না। কিন্তু সত্যই তা কাজ করেছিল।

জিনাত শুক্রবারের পোস্টে ঘটনাটি শেয়ার করে লেখেন, “২০১৬ সালে, অসলোতে একটি চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার সময়, আমি মঞ্চে দুর্দান্ত চমক পাই। নরওয়ের ডাক বিভাগ ভারতীয় চলচ্চিত্রে আমার অবদানের জন্য একটি বিশেষ ডাক টিকিট জারি করেছিল। এমনকী আমার নিজের ব্যবহারের জন্য ৬০ টি স্ট্যাম্পও উপস্থাপন করেছিল।”

তিনি আরও বলেন, “আমি এই অভিনব অঙ্গভঙ্গি দ্বারা রোমাঞ্চিত হয়েছিলাম, কিন্তু স্ট্যাম্পগুলি আসলে কাজ করবে কিনা তা নিশ্চিত ছিলাম না। তাই পরের দিন সকালে, আমি পোস্টকার্ডের একটি রিম কিনলাম, এবং তা দিয়ে আমার বন্ধুদের কাছে বার্তা লিখলাম, প্রতিটিতে ‘জিনাত আমান’ স্ট্যাম্প মেরে দিলাম, এরপর কার্ডগুলি পোস্টবক্সে ফেলে দিলাম। কয়েক সপ্তাহ পরে, যখন আমি বোম্বে ফিরে আসি, তখন আমি বন্ধুদের কাছ থেকে টেক্সট এবং কল পেতে শুরু করলাম। তখনই বুঝলাম বিষয়টি একেবারে কাজ করে। তবে এই স্ট্যাম্পগুলি একটি সীমিত সংখ্যক প্রকাশ করা হয়েছিল।” কাজের ফ্রন্টে, জিনাত আমানকে শেষ দেখা গিয়েছিল আশুতোষ গোয়ারিকরের ‘পানিপথ’-এ। এখন, তিনি মনীশ মালহোত্রার প্রযোজনার ‘বন টিকি’ দিয়ে তার প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ