৪৭৮ শূন্যপদে নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বুধবার ৪৭৮ শূন্যপদে নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বুধবার ৪৭৮ শূন্যপদে নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এক বিজ্ঞপ্তিতে পর্যদ জানিয়েছে, ২০১৪ সালে প্রাথমিক টেটে উত্তীর্ণ যে প্রার্থীরা অফলাইনে আবেদন করেছিলেন, মেধাতালিকায় তাঁদের নাম আছে। পাশাপাশি যারা অনলাইনে আবেদন করেছিলেন তাঁদের একাংশের নামও আছে এই মেধা তালিকায়। প্রথম তালিকায় তাঁদের নাম ছিল না। পর্যদ জানিয়েছে, আরও ৭৩৮টি শূন্যপদে শীঘ্রই নিয়োগ হবে। পর্ষদের ওয়েবসাইটে মেধা তালিকা দেওয়া হয়েছে। খুব শীঘ্রই নিয়োগপত্র হাতে পাবেন মেধা তালিকায় নাম থাকা চাকরিপ্রার্থীরা।  

এই মুহূর্তে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (SSC) একাধিক আইনি জটিলতায় জর্জরিত। উচ্চপ্রাথমিকের প্যানেল নিয়ে বা গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে হাই কোর্টে মামলা বিচারাধীন। এরমধ্যেই নতুন নিয়োগের তালিকা প্রকাশ করে নিজেদের ভাবমূর্তি অনেকটাই ঠিক করার চেষ্টা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। যা যথেষ্ট ইতিবাচক বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে শূন্যপদ ছিল ৪৭৮। এদিন প্রকাশিত তালিকায় নাম উঠেছে ৪৭৪ জনের। ফলে প্রায় প্রত্য়েকেই প্রাথমিক শিক্ষক হিসেবে কাজে যোগ দিতে পারবেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২