ভারতীয় বোলারদের দাপটে ধুঁকছে পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো:  পাহাড়সম রান তাড়া করতে নেমে ভারতীয় বোলাদের আগুন ঝরানো বোলিংয়ের মুখে মুখে রীতিমতো থরহরিকম্প পাক শিবিরে। ২০ ওভারে ৭৯ রানে চার উইকেট হারিয়ে রীতিমতো হারের মুখে বাবর আজমের দল। ইতিমধ্যেই সাজঘরে ফিরে গিয়েছেন দলের চার টপ অর্ডার ব্যাটার ফখর জামান, ইমাম-উল হক, বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। জয়ের জন্য ৩০ ওভারে চাই ২৭৮ রান। হাতে মাত্র ছয় উইকেটে। ফলে জয়ের লক্ষ্য থেকে অনেকটা দূরেই রয়েছে পাকিস্তান। 

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে বিরাট কোহলি ও কেএল রাহুলের জোড়া শতরানের দৌলতে ৩৫৬ রান তোলে ভারত। জয়ের জন্য ৩৫৭ রানের লক্ষ্য দাঁড়ায় পাকিস্তানের কাছে। শুরু থেকেই ভারতীয় দুই পেসার যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ আগুন ঝরাতে থাকেন। আর ওই আগুন ঝরানো বোলিংয়ের মুখে অনেকটাই গুটিয়ে যান দুই পাক ওপেনার ফখর জামান ও ইমাম উল হক। আক্রমণ সামাল দিতে দুজনেই হিমশিম খান।

শেষ পর্যন্ত পঞ্চম ওভারে টিম ইন্ডিয়াকে ব্রেক থ্রু এনে দেন স্পিডস্টার বুমরা। বল ঠিকভাবে বুঝতে না পেরে খোঁচা দিয়ে শুভমন গিলের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন ইমাম উল হক (১৮ বলে ৯)। এর পরে পাকিস্তানের বড় ভরসা অধিনায়ক বাবর আজম জুটি বাঁধেন ফখর জামানের কাছে। কিন্তু বুমরা ও সিরাজের বলের সামনে যথেষ্টই আত্মবিশ্বাসহীন দেখাচ্ছিল বিশ্বের অন্যতম সেরা ব্যাটারকে। শেষ পর্যন্ত হার্দিক পাণ্ড্যর বলে ক্লিন বোল্ড হয়ে ২৪ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন বাবর। ৪৩ রানে দুই উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে পাক শিবির। ১১ ওভার খেলা হওয়ার পরেই বৃষ্টির জন্য খেলা বন্ধ করে দিতে হয়। পরে ফের খেলা শুরু হতে না হতে ধাক্কা খায় বাবর আজমরা। শার্দুল ঠাকুরের বলে মাত্র ২ রান করে ফিরে যান মহম্মদ রিজওয়ান। ২০তম ওভারে বল করতে এসে ফখর জামানের (২২) উইকেট ছিটকে দেন কুলদীপ যাদব। 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা