পর্দার বন্ধুত্ব গড়াল বাস্তবেও, ‘জওয়ান’ দেখতে হাজির ‘কার কাছে কথা কই’- টিম

ধারাবাহিকে উঠে এসেছে শ্বশুরবাড়ির অত্যাচারে বিমুখ শিমূল, তার পাশে দাঁড়িয়েছেন তাঁর পাড়ার বৌদিরা, এখন তাঁরা তাঁর বন্ধু হয়ে উঠেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘জওয়ান’ জ্বরে কাবু গোটা বিশ্ব। শাহরুখের অন্য রকম ছবি দেখতে একবার নয় দুবার নয় বারবার ছুটছেন অনুরাগীরা। শাহরুখ প্রেমে একেবারে মুগ্ধ গোটা দেশ, ইতিমধ্যেই ছবি ৮০০ কোটি টাকার ব্যবসায় মেতেছে জওয়ান। দিন কয়েক আগেই জওয়ানের সাফল্য ইভেন্টে দেওয়া শাহরুখের সংলাপ এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সাধারণ মানুষ তো বটেই সেলিব্রিটিরাও কেউ বাদ যাননি, সকলেই জওয়ান দেখতে গিয়েছেন। এবার জওয়ান দেখতে ভিড় জমালেন কার কাছে কই মনের কথা ধারাবাহিকের প্রমিলা বাহিনী।

মজা করে তুললেন ছবিও। কার কাছে কই মনের কথা ধারাবাহিকে উঠে এসেছে পাঁচ বন্ধুর গল্প। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন শিমুল তথা মানালি দে। ধারাবাহিকে উঠে এসেছে শ্বশুরবাড়ির অত্যাচারে বিমুখ শিমূল, তার পাশে দাঁড়িয়েছেন তাঁর পাড়ার বৌদিরা, এখন তাঁরা তাঁর বন্ধু হয়ে উঠেছেন। কিন্তু এবার সেই বন্ধুত্ব কেবল পর্দা অতিক্রম করে সিনেমা হলে পৌঁছে গেল। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের সবাই মিলে জওয়ান দেখতে গেলেন। এদিন সৃজনী মিত্র প্রথমে পোস্ট করে জানান তাঁরা সকলে মিলে জওয়ান দেখতে গিয়েছেন।

তাঁর পোস্ট করা ছবিতে দেখতে পাওয়া গেল, মানালি, বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, সৃজনী মিত্র, কুয়াশা বিশ্বাসীদের। সঙ্গে ছিলেন দ্রোণ মুখোপাধ্যায়, মধুরিমা বসাক, মির্জা ফারহাদ, মৌসুমী সেন, রাজশ্রী ভৌমিক। সকলে হাতে পপকর্ন, কোল্ড ড্রিংকস নিয়ে হলের মধ্যে দাঁড়িয়েই পোজ দিয়ে ছবি তুললেন, ছবি দেখে মনে হচ্ছে তাঁরা বেহালার অজন্তা সিনেমা হলে জওয়ান দেখতে ভিড় জমিয়ে ছিলেন।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২