সুজনে ভরসা নেই যাদবপুরে, নতুন মুখ চূড়ান্ত করল আলিমুদ্দিন!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বামেরা মানেই একরাশ সাদা চুলের ভিড়। রাজনৈতিক মহলে এই গুঞ্জন সর্বত্রই। তবে এবার যুবমুখে ভরসা রাখতে শুরু করেছে আলিমুদ্দিন। তাই নয়া কাঁধে ভরসা করেই লোকসভার বৈতরণী পারের চেষ্টা চলছে। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সরানো হচ্ছে সুজন চক্রবর্তীকে। সিপিআইএম-এর তরফে এই কেন্দ্র থেকে লড়বেন অপর্ণা বন্দ্যোপাধ্যায়। মোটের ওপর এই নামি স্থির বলে খবর আলিমুদ্দিন সূত্রে।

অপর্ণা বন্দ্যোপাধ্যায় সিপিআইএম-এর জেলা নেত্রী।  যাদবপুরের সন্তোষপুরের বাসিন্দা। সিপিআইএম দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির সদস্য। জেলার মহিলা সমিতির নেত্রী। আলিমুদ্দিনের ঘনিষ্ঠ বলে পরিচিত। সুবক্তা। অপরদিকে, মথুরাপুর কেন্দ্রে প্রার্থী হতে পারেন ডাক্তার শরৎচন্দ্র হালদার। গতবারও প্রার্থী ছিলেন। জয়নগরে আরএসপি। ডায়মন্ডহারবার কেন্দ্রে ডাক্তার ফুয়াদ হালিম। গতবারও প্রার্থী ছিলেন। এবার আইএসএফ ডায়মন্ড হারবার আসনটি দাবি করেছে বলে সূত্রের খবর।

সাম্প্রতিক সময়ে রাজ্যে বামেদের যা পরিস্থিতি তাতে দুর্বল সংগঠনে টিকে থাকা দায়। কংগ্রেস ও আইএসএফ এর সঙ্গে সমঝোতা করে আসন বিন্যাস করছে দলীয় নেতৃত্ব। যে আসনগুলিতে সম্ভাবনা রয়েছে সেগুলি নিয়েই আপাতত পরিকল্পনা করা হচ্ছে।  এই আবহে রাজ্যে নির্দিষ্ট কিছু আসন নিয়েই চিন্তাভাবনা করছে সিপিএম। আলিমুদ্দিনের তরফে প্রাথমিকভাবে যে আসনগুলিতে সবুজ সংকেত রয়েছে তার মধ্যে রায়গঞ্জ, মালদহ উত্তর ও মুর্শিদাবাদ আসন এ বারও কংগ্রেস ছাড়বে কি না, তা নিয়ে সংশয়ে সিপিআইএম। কংগ্রেসের সঙ্গে আইএসএফ এর সমীকরণ কি হবে তা নিয়েও সংশয় রয়েছে লাল শিবিরে। তবে এবার যাদবপুর নিয়ে বড় চমকই দিতে চলেছে আলিমুদ্দিন।

ব্ল্যাকমেইলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী