হাসপাতালে ভর্তি জগদ্ধাত্রীর ‘সাংভি’, অস্ত্রোপচারের পর কেমন আছেন প্রেরণা?

এই পোস্টে তিনি প্রযোজক এবং ব্লুজ প্রোডাকশন হাউজের কর্ণধার তথা সিরিয়ালের প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীরও খুব প্রশংসা করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জি বাংলার অন্যতম সেরা ধারাবাহিকে জগদ্ধাত্রী। যেখানে মুখ্য ভূমিকায় আছেন অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়, প্রথম থেকেই তাঁদের জুটি দর্শকদের বেশ পছন্দের। টিআরপিতেও এই ধারাবাহিকের কদর বেশ ভালো। এই ধারাবাহিকে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রেরণা ভট্টাচার্য। সিরিয়ালে তাঁর চরিত্রের নাম সাংভি। যিনি নায়ক স্বয়ম্ভুর বোন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আচমকাই অভিনেত্রীর হাসপাতাল থেকে একটি ছবি দ্রুত গতিতে ভাইরাল হয়েছে।

অভিনয়ের কোনও দৃশ্য নয়, সত্যই অভিনেত্রী অসুস্থ। কিছুদিন আগেই গলব্লাডারে স্টোন ধরা পড়েছে তাঁর। অপারেশনের পর এখন কেমন আছেন তিনি?

এদিন নিজেই নিজের স্বাস্থ্যের আপডেট দিয়ে ফেসবুকে লিখলেন, ‘দুদিন ধরে প্রচুর মেসেজ পেয়েছি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে। সবাই জানতে চেয়েছে যে কী হয়েছে, আমি কেন হসপিটালে, আমার কী হয়েছে, আমি কেমন আছি। সবার এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। আমার গলব্লাডার অপারেশন ছিল কাল। সফলভাবে অপারেশন হয়েছে। আমি এখন ভালো আছি। আমাকে নিয়ে এতটা উদ্বিগ্ন হওয়ার জন্য, খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ। দুই সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে।’ তবে সুস্থ হয়ে উঠলেও এখনও অভিনেত্রী হাসপাতালে ভর্তি আছেন সেখানকার চিকিৎসক এবং নার্সরা তাঁর ভীষণ যত্ন করছেন। এই পোস্টে তিনি প্রযোজক এবং ব্লুজ প্রোডাকশন হাউজের কর্ণধার তথা সিরিয়ালের প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীরও খুব প্রশংসা করেন। ছবি পোস্ট করতেই সকলেই তাঁর সুস্থতা কামনা করেছেন। 

 

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২