শিলিগুড়িতে বেআইনি গোডাউন ভেঙে দিল কর্পোরেশন

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের সেবক রোডের বাই লেনে একটি বেআইনি গোডাউন ভেঙ্গে দিল শিলিগুড়ি পুরনিগম। চলল বুলডোজার। শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের সেবক রোডের বাই লেনে একটি বেআইনি গোডাউন শুক্রবার দুপুরে ভেঙ্গে দিল শিলিগুড়ি মিউনিসিপ্যাল করপোরেশন।
এই বিষয়ে শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক দে জানান, অবৈধভাবে গোডাউনটি তৈরি করা হয়েছিল।

চারবার নোটিশ দেওয়ার পরেও গোডাউন মালিক শিলিগুড়ি পুর নিগমের সাথে যোগাযোগ করেননি। তাই তাই শিলিগুড়ি কর্পোরেশন(Siliguri Corporation) নিয়ম অনুযায়ী অবৈধ গোডাউন ভেঙে ফেলতে বাধ্য হলো। এদিন ওই গোডাউনের(Gowdown) অংশ সহ পুরো অংশটি ভেঙ্গে দেওয়ার পর সেখানকার গোডাউনের মালপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এদিন এই অভিযান চালানোর সময় যাতে কোন বাধা না আসে তার জন্য পর্যাপ্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছিল। কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি। কোন বাধাও আসেনি। শিলিগুড়ি কর্পোরেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে শহরের বুকে কোথাও বেআইনি নির্মাণ থাকলে তার বিরুদ্ধে ঠিক এভাবেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২