Loading live market data...
Loading active stocks...
Connecting...

আম্বানিদের গণেশ বিসর্জনে প্রেমিকের সঙ্গে জমিয়ে নাচলেন জাহ্নবী কাপুর

কিন্তু কখনই তাঁরা তাঁদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন নি, তাঁদের প্রায়শই ইভেন্ট বা মন্দিরে একসঙ্গে দেখা যায়, তা নিয়েই শুরু হয় জল্পনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের জীবনের খুঁটিনাটি জানতে সবসময় তৎপর নেটিজেনরা। কয়েকদিন আগে তিরূপতি মন্দিরে গুজব প্রেমিক শিখর পাহাড়িয়াকে নিয়ে পুজো দিতে গিয়েছিলেন জাহ্নবী। ঘন্টা খানেক থেকেই শুটিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তাঁরা, এরকম মাঝে মধ্যেই জুটি তে ধরা দিলেও এখনও নিজেদের প্রেমের কথা স্বীকার করতে নারাজ তারকা জুটি। এবার তাঁদের দেখা গেল, আম্বানিরদের গণেশ বিসর্জনে। আম্বানিরা তাঁদের বাড়িতে বাপ্পাকে দুদিন ধরে আতিথেয়তা করার পর গতকাল বিদায় জানিয়েছেন। আম্বানিদের বিসর্জনে যোগ দিয়েছিলেন- নীতা আম্বানি, মুকেশ আম্বানি, রাধিকা মার্চেন্ট, অনন্ত আম্বানি, শ্লোকা মেহতা এবং আকাশ আম্বানি।

 

ছিলেন জাহ্নবী কাপুর, এবং তাঁর গুজব প্রেমিক শিখর পাহাড়িয়াও। সম্প্রতি তাঁদের বিসর্জন থেকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, জাহ্নবী কাপুর এবং শিখর নাচছেন একসঙ্গে। ভিড়ের মধ্যে হাইলাইটেড হয়েছেন তাঁরা। মাঝে সাঝেই শিখর পাহাড়িয়ার সঙ্গে ডেটিং-এর গুজব ওঠে জাহ্নবীর। কিন্তু কখনই তাঁরা তাঁদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন নি, তাঁদের প্রায়শই ইভেন্ট বা মন্দিরে একসঙ্গে দেখা যায়, তা নিয়েই শুরু হয় জল্পনা। তবে এবার আম্বানিদের গণপতির বিসর্জনে তাঁদের উপস্থিতি আবারও জল্পনা উস্কে দিল। ভিডিওতে স্পষ্ট, তাঁরা সম্পূর্ণভাবে বৃষ্টিতে ভিজে গিয়েছে।

তাঁদের মুখে গুলাল মাখানো এবং উৎসবের আমেজ বেশ স্পষ্ট। বোঝাই যাচ্ছে, বিসর্জনের জ্বর জাহ্নবীকে পুরোপুরি গ্রাস করেছে। এদিন হবু দম্পতি অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট কেও বেশ মজার ছলে দেখা গেল। মিছিলে রাধিকাকে নাচতে এবং উল্লাস করতে দেখা গেছে। রাধিকার ভিডিও ও ঝলক অনলাইনে ভাইরাল হয়েছে। আর তাঁদের ঠিক পেছনেই ছিলেন জাহ্নবী। এই গুজব দম্পতি সম্পর্কে, হাই স্কুলে পড়ার সময় দুজনের ডেটিং শুরু হয়। তারপরে তাঁদের ব্রেক আপ হয়েছিল বলে জানা গিয়েছিল। কিন্তু এখন আবার তাঁদের প্যাচ আপ হয়ে গিয়েছে। শিখরকে প্রায়শই জাহ্নবীর সঙ্গে ইভেন্টে যোগ দিতে দেখা যায়। জাহ্নবী এবং শিখরও কয়েকদিন আগে আম্বানিদের গণেশ চতুর্থী উদযাপনে যোগ দিয়েছিলেন কিন্তু আলাদাভাবে। জাহ্নবীর জন্মদিনে তাঁরা একসঙ্গে তিরুপতি মন্দিরে গিয়েছিলেন।  এদিকে, কাজের ফ্রন্টে, জাহ্নবী কাপুরের কাছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি, দেবরা, সহ একাধিক প্রকল্প রয়েছে।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর