মলয় ঘটককে হাজিরার নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিচারকের বদলি সংক্রান্ত ফাইল আটকে থাকায় আইনমন্ত্রীকে হাজির হওয়ার নির্দেশ হাইকোর্টের। বিকেল ৫টার মধ্যে তাঁকে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

নিয়োগ মামলায় অভিযুক্ত কুন্তলের করা অভিযোগের ভিত্তিতে যে মামলা হয়,তাতে পুলিশকে যুক্ত করার নির্দেশ দেয় সিবিআই বিশেষ আদালত।  সেই মামলায় সিবিআই অফিসারদের বারবার নোটিস দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সাক্ষী হিসেবে যে চারজনের নাম দেওয়া হয় তাঁদের নিম্ন আদালতের নির্দেশে জেলে পাঠানো হয় বলে অভিযোগ বিচারপতির। এরপরেই সিবিআই বিশেষ আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে বদলির নির্দেশ দেন। বিচারকের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  

৪ অক্টোবরের মধ্যে সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মন্তব্য করেন, “সিবিআই জজের কোনও কারণ নেই এই আদালতের (হাইকোর্টের) কাজে হস্তক্ষেপ করা। শুনেছি ওঁর বদলি হওয়ার কথা। কেন উনি এখনও বদলি হননি?” আগামী ৪ অক্টোবরের মধ্যে তাঁকে বদলি করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য বুধবার বিকেল ৪টেয় জুডিশিয়াল অফিসারকে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি। জুডিশিয়াল সেক্রেটারি বদলি সংক্রান্ত ফাইল আইনমন্ত্রীর কাছে রয়েছে বলে জানান। এরপরেই আইনমন্ত্রীকে তলব করেন বিচারপতি।

আর্সেনাল জার্সির পাঞ্জাবি পরে ঈদের নামাজে শামিল হলেন জোহরান মামদানি, জানালেন শুভেচ্ছা

ঈদের দিন বন্দিদের জন্য এলাহি ভোজ, থাকছে পোলাও-আস্ত মুরগির রোস্ট ….

‌ঈদের সকালে ইকোপার্কে ঝালমুড়ি পার্টিতে মাতলেন দিলীপ ঘোষ, কী বললেন মন্ত্রী?‌

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছি, ডিকে শিবকুমারের সঙ্গে প্রাতঃরাশের সময়ে জানালেন সিদ্ধারামাইয়া

আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ, স্পিকারকে চিঠি কাকলির

IPL থেকে মোটা আয়! রয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, জানেন বৈভব মোট কত টাকার মালিক?

মাত্র ৫ হাজার টাকার জেরে রণক্ষেত্র মুর্শিদাবাদ, আহত ১১

মন্ত্রিসভার সম্প্রসারণে কারা জায়গা পাচ্ছেন?‌ রাজ্যপালের কাছে জমা পড়েছে নাম

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

রেড রোড অতীত! নতুন রীতি মেনে ব্রিগেড ময়দানে ঈদে নমাজ পাঠ করলেন সংখ্যালঘুরা

রেকর্ড গড়তে নয়, আইপিএলের ময়দান থেকে আসলে কি চান জানালেন বৈভব

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, হোল্ডিং সেন্টারে ‘বিদেশি’ অতিথিদের জন্য চব্য–চষ্য মেনু