ইতালির রাস্তায় শাহরুখের নায়িকার ল্যাম্বরঘিনির ধাক্কায় মৃত্যু দম্পতির

গতকাল গায়ত্রী যোশী এবং তাঁর ব্যবসায়ী স্বামী বিকাশ ওবেরয় ইতালিতে গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই জনপ্রিয় কন্নড় অভিনেতা নাগভূষণের গাড়ির ধাক্কায় জখম হন একজন দম্পতি। দুর্ঘটনায় স্বামীকে বাঁচানো গেলেও স্ত্রীকে আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত অভিনেতাকে। এবার একই ঘটনার পুনরাবৃত্তি হল বিদেশের মাটিতে। আর তাতে বিপদে পড়লেন শাহরুখ খানের ‘স্বদেশ’ ছবির অভিনেত্রী গায়েত্রী যোশী।স্বদেশের পর আর কোনও ছবিতে তাঁকে দেখা যায়নি। তবে এবার তিনি দুর্ঘটনার কারণে শিরোনাম হলেন। সূত্রের খবর, গতকাল গায়ত্রী যোশী এবং তাঁর ব্যবসায়ী স্বামী বিকাশ ওবেরয় ইতালিতে গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন। এই দুর্ঘটনার ফলে কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, দম্পতি সেখানে ছুটি কাটাতে গিয়েছিলেন। এবং তাঁরা পার্সোনাল গাড়ি ল্যাম্বরগিনি চালাচ্ছিলেন।

গাড়ির তীব্র গতিতে থাকায় তাঁদের বিলাসবহুল গাড়ির সঙ্গে অপরদিকের একটি ফেরারি এবং একটি ক্যাম্পার ভ্যানের ভয়াবহ সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ফেরারি গাড়ির লোকজন মারা যান। কোনওভাবে বেঁচে গিয়েছেন তাঁর অভিনেত্রী এবং তাঁর স্বামী। জানা গিয়েছে, ইতালিতে ছুটি কাটাতে গিয়েছেন গায়ত্রী, আর ঘুরতে যাওয়ার সময়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। গায়ত্রীর স্বামী ল্যাম্বরগিনি চালাচ্ছিলেন। গায়ত্রী জোশী এবং বিকাশ ওবেরয় সার্ডিনিয়া সুপারকার ট্যুরের সময় ইতালির সার্ডিনিয়াতে তাঁদের ল্যাম্বরগিনি চড়ে ভ্রমণ করছিলেন। তখনই তাঁদের গাড়ির সঙ্গে উল্টোদিক থেকে আসা ফেরারির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ফেরারি গাড়ির দম্পতি। খবরে বলা হয়েছে, দুটি বিলাসবহুল গাড়িই তাঁদের সামনে থাকা বিশাল ক্যাম্পারভ্যানটিকে ওভারটেক করার চেষ্টা করছিলেন। তখনই তাঁদের মধ্যে সংঘর্ষ হয় এবং এই বড় দুর্ঘটনাটি ঘটে। ভ্যানটিও রাস্তায় উল্টে যায়। এদিকে ফেরারিতে আগুন ধরে যায়।গায়ত্রী জোশী ফ্রি প্রেস জার্নালকে বলেন, “বিকাশ এবং আমি ইতালিতে আছি। আমরা এখানে একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছি। ঈশ্বরের রহমতে আমরা দুজনেই পুরোপুরি ভালো আছি।” রিপোর্ট অনুসারে, যে দম্পতি প্রাণ হারিয়েছেন তাঁদের চিহ্নিত করা হয়েছে। তাঁরা হলেন মার্কাস ক্রাউতলি (৬৭) এবং তার স্ত্রী মেলিসা ক্রাউতলি (৬৩)। তাঁরা সুইজারল্যান্ডের জুরিখের বাসিন্দা।

গায়েত্রী জোশী সম্পর্কে

গায়ত্রী জোশী একজন প্রাক্তন ভারতীয় অভিনেত্রী, ভিডিও জকি এবং মডেল। তিনি ২০০৪ সালের ‘স্বদেশ’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যেটি এখন পর্যন্ত তাঁর একমাত্র অভিনয়ের কৃতিত্ব। এরপর তিনি ২০০৫ সালে ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে বিয়ে করেন। গায়ত্রী চ্যানেল ভি ইন্ডিয়াতে ভিডিও জকি হয়ে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। এরপর তিনি মডেলিংয়ে তাঁর স্বপ্ন পূরণ করতে চলে যান। তিনি জগজিৎ সিং-এর ‘কাগজ কি কষ্টি’ এবং হংস রাজ হংসের ‘ঝাঁজারিয়া’-এর মিউজিক ভিডিওতেও উপস্থিত হয়েছেন।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের