ইতালিতে গায়ত্রী যোশীর গাড়ির ধাক্কায় মৃত্যু দম্পতির, ৭ বছরের শাস্তি অনিবার্য

সম্পূর্ণ ঘটনাটি পিছনের দিক থেকে আসা একটি গাড়িতে লাগানো ক্যামেরায় ফুটে ওঠে। এই ঘটনায় নাকি সাত বছরের পর্যন্ত জেল হতে পারে গায়ত্রী এবং তাঁর স্বামীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালই শাহরুখ খানের ‘স্বদেশ’ ছবির নায়িকা একটি দুর্ঘটনায় কারণে খবরে উঠেছেন। ইতালির রাস্তায় ল্যাম্বরঘিনি চেপে স্বামী বিবেক ওবেরয়ের সঙ্গে ঘুরছিলেন অভিনেত্রী গায়ত্রী জোশী। তখনই তাঁদের বিলাসবহুল গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ওপর দিক দিয়ে আসা ফেরারির। শোনা গিয়েছে, সামনে আসা একটি বিশাল বড় গাড়িকে ওভারটেক করতে গিয়েই দুই গাড়ির মধ্যে তীব্র সংঘর্ষ লাগে।

যার ফলে অভিনেত্রী এবং তাঁর স্বামী কোনভাবে বেঁচে গেলেও ফেরারিতে থাকা দম্পতি মারা যান। নায়িকার গাড়ি ফেরারিকে ধাক্কা দিলে নিমেষে উল্টে যায় ফেরারি এবং আগুন ধরে যায় ফেরারিতে। ঘটনাস্থলে মৃত্যু হয় সুইৎজারল্যান্ডের ওই বৃদ্ধ দম্পতির। তবে খুব বেশি আঘাত পাননি গায়ত্রী কিংবা তাঁর স্বামী। জানা গিয়েছে, তাঁরা চোট না পেলেও সুইস দম্পতির মৃত্যুতে নাকি গায়ত্রী এবং তাঁর স্বামী কঠিন শাস্তি পেতে পারেন। সম্প্রতি ইটালির সর্দিনিয়া এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, সার্দিনিয়া এলাকার ওই রাস্তা দিয়ে একের পর এক বিলাসবহুল গাড়ি সবসময় গতিতে পারাপার হয়। সেই দিন গায়ত্রীদের গাড়িও যথেষ্ট গতিতে ছিল। তখনই একটি মিনি ট্রাককে পাশ কাটাতে গিয়েই ফেরারি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে অভিনেত্রীর গাড়ির।

ফেরারি গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনে থাকা মিনি ট্রাকটিকে। ক্ষণিকের মুহূর্তে পাশ কাটিয়ে এগিয়ে বেঁচে যায় গায়ত্রীদের গাড়ি। কিন্তু ধাক্কা খাওয়ার পর মিনি ট্রাকটি পাল্টি খেয়ে রাস্তায় উল্টে যায়। আগুনে লেগে যায় ফেরারিতে। সম্পূর্ণ ঘটনাটি পিছনের দিক থেকে আসা একটি গাড়িতে লাগানো ক্যামেরায় ফুটে ওঠে। এই ঘটনায় নাকি সাত বছরের পর্যন্ত জেল হতে পারে গায়ত্রী এবং তাঁর স্বামীর। সুতরাং এখন আইনি জটিলতার মুখে অভিনেত্রী ও তারা স্বামী। এক সময় টেলিভিশন সঞ্চালিকা হিসাবে কেরিয়ার শুরু করেন গায়ত্রী। এরপর সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হয়ে ২০০৪ সালে আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে অভিনেত্রীর। আর প্রথম ছবিতেই বলিউড বাদশার নায়িকা। তবে এরপর আর দেখা যায়নি অভিনেত্রীকে কোনও ছবিতে। বিয়ের পরেই অভিনয়কে বিদায় জানান অভিনেত্রী।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের