মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুনে পুড়ে মৃত ৭, আহত ৪৬

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কাকভোরে মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। গোরেগাঁওয়ের এক বহুতলে বিধ্বংসী আগুনে পুড়ে মারা গিয়েছেন কমপক্ষে সাতজন। গুরুতর জখম হয়েছেন আরও ৪৬ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। টানা কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী।

দমকল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর ৩টে ৫ মিনিটে গোরেগাঁওয়ের মহাত্মা গান্ধি রোডের একটি সাততলা ভবনের একতলায় আগুন লাগে। নিমিষেই সেই আগুন এক তলার বেশ কয়েকটি দোকান ও গাড়ি রাখার জায়গায় ছড়িয়ে পড়ে। বাড়ির বাইরে বেরোতে না পেরে অনেকেই প্রাণ বাঁচাতে বহুতলের ছাদে উঠে যান। আতঙ্কে দিশাহীনভাবে ছোটাছুটিও শুরু করে দেন আবাসিকরা।

খবর পেয়ে দমকলের আটটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। টানা তিন ঘন্টার পরে সকাল ছয়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে মৃত্যু হয় সাতজনের। তার মধ্যে দুই নাবালকও রয়েছে। গুরুতর জখম অবস্থায় ৪৬ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৩১ জনকে এইচবিটি ট্রমা হাসপাতালে এবং ১৫ জনকে কুপার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। কীভাবে বহুতল ভবনটিতে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে হচ্ছে বলে দমকলের এক আধিকারিক জানিয়েছেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা