ইতালিতে দম্পতির মৃত্যুতে আইনি ঝঞ্ঝাট থেকে রেহাই, নিরাপদে দেশে ফিরলেন গায়ত্রী-বিকাশ

তাঁদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের হয়নি। এবং তাঁরা 'নিরাপদ' ও 'অক্ষত' অবস্থায় মুম্বইয়ে অবতরণ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে সমস্ত মামলা উপেক্ষা করে দেশে ফিরলেন অভিনেত্রী গায়ত্রী যোশী এবং তাঁর স্বামী বিকাশ ওবেরয়। সম্প্রতি ইতালিতে ঘুরতে গিয়ে চরম বিপাকে পড়েন শাহরুখ খানের ‘স্বদেশ’ ছবির নায়িকা গায়ত্রী যোশী এবং তাঁর স্বামী বিকাশ ওবেরয়। সেখানে গিয়ে তাঁরা তাঁদের ল্যাম্বরঘিনি নিয়ে ঘুরতে গিয়েই চরম দুর্ঘটনার সম্মুখীন হন। তাঁদের গাড়ির ধাক্কায় নিহত হন অপরদিক থেকে আসা ফেরারি গাড়ির এক বৃদ্ধ দম্পতি। আসলে অভিনেত্রীর স্বামী তখন তীব্র গতিতে গাড়ি চালাচ্ছিলেন। আচমকাই সামনে একটি বড় ক্যাম্পার ভ্যান চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে যায় অভিনেত্রীর গাড়ি। অন্যদিকে ফেরারির সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষে আগুন লেগে যায় নিহত সুইজারল্যান্ড দম্পতির গাড়ি। ঘটনাস্থলেই মারা যান ওই দম্পতি।

অন্যদিকে ক্যাম্পার ভ্যানটিও দ্রুত আগুন লেগে যায়। তবে অভিনেত্রী ও তাঁর স্বামীর গুরুতর চোট লাগেনি। কিন্তু সুইস দম্পতির মৃত্যুর কারণে তাঁদের ৭ বছরের শাস্তি হতে পারতো। আপাততঃ তাঁরা মুক্ত। তাঁদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের হয়নি। এবং তাঁরা ‘নিরাপদ’ ও ‘অক্ষত’ অবস্থায় মুম্বইয়ে অবতরণ করেছেন। প্রাক্তন অভিনেত্রী এবং মডেল গায়ত্রী জোশী ‘স্বদেশ’ ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক করেছিলেন। দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। তবে তিনি এরপরেই অভিনয় থেকে বিদায় নেন এবং সুখী ঘর-সংসারে মনোনিবেশ করেন।

তবে বহু বছর পর ইতালিতে তাঁদের দুর্ঘটনা আবারও অভিনেত্রীকে খবরের শিরোনামে এনেছে। তবে ভক্তদের জন্য বিশাল স্বস্তির, জোশী এবং তাঁর স্বামী কোনও মামলায় জড়িয়ে পড়েননি, বরং নিরাপদে মুম্বাইতে পৌঁছেছেন, তাঁরা সবাই নিরাপদ এবং সুস্থ আছেন। মিঃ বিকাশ ওবেরয় এবং তাঁর স্ত্রী মিসেস গায়ত্রী ওবেরয় ২ রা অক্টোবর ইতালির সার্ডিনিয়াতে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তারপরেই জল্পনা উঠেছিল তাঁদের ৭ বছরের শাস্তি অনিবার্য। তবে কোনটাই ধোপে টিকল না। উল্লেখ্য, এক সময় টেলিভিশন সঞ্চালিকা হিসাবে কেরিয়ার শুরু করেন গায়ত্রী। এরপর সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হয়ে ২০০৪ সালে আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে অভিনেত্রীর। আর প্রথম ছবিতেই বলিউড বাদশার নায়িকা। তবে এরপর আর দেখা যায়নি অভিনেত্রীকে কোনও ছবিতে। বিয়ের পরেই অভিনয়কে বিদায় জানান অভিনেত্রী।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের