প্রাণনাশের হুমকি পেলেন শাহরুখ পুত্রকে গ্রেফতার করা সমীর ওয়াংখেড়ে

সুদূর বাংলাদেশ থেকে মৃত্যুর হুমকি পেলেন শাহরুখের শত্রু সমীর ওয়াংখেড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক ‘ডেথ থ্রেট’ তথা ‘মৃত্যু হুমকি’। প্রথমে সলমন খান, এরপর হানি সিং, তারপর পঞ্জাবী গায়িকা জ্যাসমিন, তারপর খোদ শাহরুখ খান। এই তালিকায় বাদ গেলেন না শাহরুখ খানের পুরোনো শত্রু প্রাক্তন মাদক বিরোধী অফিসার সমীর ওয়াংখেড়েও। শাহরুখ খানের ছেলে আরিয়ানকে মাদক পানের অভিযোগে গ্রেফতার করে রাতারাতি খবরে এসেছিলেন প্রাক্তন NCB অফিসার।

যদিও তিনি ক্রুজ অভিযান চাইলে আরিয়ানকে গ্রেফতার করলেও তাঁর বিরুদ্ধে সঠিক কোনও প্রমাণ বের করতে পারেননি। সেই কারণে ২০২২ সালের মে মাসে ক্লিনচিট মেলে আরিয়ানের। এদিকে কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না! এই ঘটনায় তদন্তে নেমে সিবিআই আধিকারিক সমীরের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক তথ্য পান। সাসপেন্ড করা হয় সমীরকে। এদিকে আরিয়ানকে মুক্তি দিতে তিনি নাকি শাহরুখের থেকে ২৫ কোটি ঘুষ চান সেটাও সামনে নিয়ে এসেছিল সিবিআই আধিকারিক।

কিন্তু নিজেকে বাঁচাতে শাহরুখ তাঁকে ছেলেকে ছেড়ে দিতে হোয়াটসঅ্যাপে অনুরোধ, এমন মিথ্যে ঘটনা সাজায়। অবশেষে জওয়ান মুক্তির আগে আদালতের মামলা থেকে নিষ্কৃতি পান সমীর। তবে যাই হোক, দিন কয়েক আগেই লাগাতার মৃত্যু হুমকির জন্যে শাহরুখের নিরাপত্তা জোরদার করে মহারাষ্ট্র সরকার। Y+ সিকিউরিটি দেওয়া হয় তাঁকে। এর দিন কয়েক বাদেই মৃত্যু হুমকির কোপে পড়লেন খোদ শাহরুখের পুরোনো শত্রু সমীর ওয়াংখেড়ে। জানা গিয়েছে, সমীর ওয়াংখেড়ে বাংলাদেশের ‘ধর্মীয় কট্টরপন্থী’র কাছ থেকে মৃত্যুর হুমকি পাওয়ার পর মুম্বাই মামলা দায়ের করেছেন গুরগাও থানায়। বর্তমানে তিনি চেন্নাইতে রয়েছেন।সোমবার বিকেলে তিনি ফোনে হুমকি পেয়েছিলেন বলে অভিযোগ এরপর তিনি মুম্বই পুলিশ কমিশনার এবং গুরেগাঁও পুলিশ থানায় একটি ইমেল পাঠান, কারণ গুরগাওতেই তাঁর পরিবারের বাস। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। 

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন