কোন্নগরের কানাইপুরে দুর্গা পুজোর মণ্ডপে আগুন,

Share:

নিজস্ব প্রতিনিধি,কোন্নগর:কোন্নগরের কানাইপুর ছোট বাজার এলাকায় নৈটি রোডের ওপর তৈরি হওয়া দুর্গা পুজোর মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার মধ্যরাতে এই ঘটনাটি ঘটে। উত্তরপাড়া থানার(Uttarpara Police Station) পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আগুনে মণ্ডপের বেশকিছু অংশ পুড়ে যায়। মণ্ডপের আশপাশে অনেক বাড়ি ও বাজার রয়েছে। আগুন ছড়িয়ে পড়লে তা ভয়াবহ রূপ নিত বলে মনে করছে আতঙ্কিত এলাকাবাসীরা।

মণ্ডপে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হুগলির কোন্নগরে। অভিযোগের আঙুল উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।পুজো কমিটির সদস্য মধুময় দত্ত জানিয়েছেন, শনিবার মধ্যরাতে তিনি খবর পান মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। একবার নয়, দুবার আগুন লাগানো হয়। পুলিশ গিয়ে আগুন নেভায়। এটা দুষ্কৃতীদের কাজ বলে দাবি করেছেন পুজো কমিটির সদস্য। কারণ তাঁদের মণ্ডপে বৈদ্যুতিন তার থেকে আগুন (Fire)লাগার কোনও সম্ভবনা নেই।

তাই তাঁরা বিষয়টি পুলিশ এবং পঞ্চায়েতকে জানিয়েছেন। পুলিশ সম্পূর্ণ সহযোগিতা করছে।মণ্ডপে আগুন লাগার ঘটনায় কানাইপুরের তৃণমূল নেতা পার্থ প্রদীপ ঘোষ বলেন, “দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর পুজোর মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়া খুবই ঘৃণ্য কাজ। কানাইপুর(Kanaipur) এলাকায় কিছুটা দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে। তাই এসব ঘটনা বাড়ছে। প্রশাসনের উচিৎ তদন্ত করে দেখা। যারা এর সঙ্গে যুক্ত তাঁদের কঠিন শাস্তি দেওয়া।”

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২