বনগাঁর বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখলেন মহকুমাশাসক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশেষ স্বচ্ছতা দিবস পালন উপলক্ষে রবিবার বনগাঁ পৌরসভার অন্তর্গত বেশ কিছু ওয়ার্ড পরিদর্শন করলেন বনগাঁর মহকুমা শাসক প্রেম বিভাস কাশারি এবং এ ডি এম ট্রেজারি তাহেরুর জামান। এদিন বনগাঁ পৌরসভার(Banga Municipality) বেশ কিছু ওয়ার্ড ঘুরে দেখেন তারা। যেহেতু বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার মূলত সেই কারণেই এই পরিদর্শন।এ বিষয়ে মহকুমাশাসক প্রেম বিভাস কাঁসারী বলেন, রাজ্য সরকারের বিশেষ স্বচ্ছতা দিবস পালন হচ্ছে আজ । আগামীকাল সোমবার এই দুদিন আমরা বনগাঁ পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করব এবং পাশাপাশি সেখানকার ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখব। যদি কোথাও জমা জল থাকে অথবা জলাশয় থাকে আমরা সাথে যাতে সেখানে ডেঙ্গুর লার্ভা না জন্মায় সেই ব্যবস্থা নেব।

এছাড়াও এ ডি এম(ADM) ট্রেজারি তাহেরুর জামান বলেন, যেহেতু রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমরা সবাই আর সেই কারণেই এই বিশেষ দিবস পালন করা হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে রবিবার আমি বনগাঁ পৌরসভার বেশ কিছু ওয়ার্ড পরিদর্শন করলাম এবং আগামীকাল সোমবার বেশ কিছু ওয়ার্ড পরিদর্শন করব। এই মুহূর্তে বনগাঁতে ডেঙ্গু(Dengu) পরিস্থিতি খুবই ভালোর দিকে আছে ।তা সত্ত্বেও আমরা পরিদর্শন করলাম যাতে একদমই ডেঙ্গুকে নির্মূল করা যায়। এছাড়াও এদিন বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ বলেন ,আমাদের বনগাঁ তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বনগাঁ পৌরসভার মধ্যে এখনো সেরকম ভাবে কোন ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হননি।

আর যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তারা বনগাঁ পৌরসভার বাসিন্দা হলেও হয়তো তারা বাইরে কোথাও থাকতেন। সেখান থেকেই ডেঙ্গু হয়েছে। তারপর তারা বনগাঁতে এসেছেন। এছাড়াও বনগাঁর আশেপাশে যে সমস্ত পঞ্চায়েতগুলি আছে সেই পঞ্চায়েত থেকে প্রচুর ডেঙ্গু আক্রান্ত রোগীরা কোন হাসপাতালে ভর্তি হচ্ছেন। আমরা অনুরোধ করব আপনাদের পঞ্চায়েতগুলি আপনারা নজরে রাখুন। আমাদের বনগাঁ পৌরসভায় এখনো পর্যন্ত সেরকম ভাবে ডেঙ্গু আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি।

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২