টিটাগড়ে প্রকাশ্য রাস্তায় স্ক্রু ড্রাইভার দিয়ে যুবককে কুপিয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি,টিটাগড়: ২৪ ঘন্টার মধ্যে ফের খুন। টিটাগড়ের ১৯ নম্বর ওয়ার্ডে টিটাগড়ে প্রকাশ্য রাস্তায় স্ক্রু ড্রাইভার দিয়ে যুবককে কুপিয়ে খুন করা হল।শুক্রবার পারিবারিক অশান্তির জেরে জামাইবাবুর হাতে খুন হয়েছিল শালা ।সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের খুনের ঘটনা ঘটলো টিটাগড় পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বাঁশ বাগান(Bamboo Garden) এলাকার ওরনপাড়ায়। মৃত যুবকের নাম মোঃ আব্দুল।

জানা যায়, নিজের বাড়ির পাশেই একটি টোটোর মধ্যে দুপুর বেলা শুয়ে ছিল । সেই সময় তারই পরিচিত বন্ধু চুরুয়া মুন্না নামে এক যুবক এসে তাকে স্ক্রু ড্রাইভার দিয়ে কোপাতে শুরু করে। তারপর সেখান থেকে সে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় মোঃ আব্দুলের আর্তনাদে এলাকার লোকজন সেখানে ছুটে আসে। এরপর তাকে বিএন বসু মহকুমা হাসপাতালে(B N Bose Hospital) নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এরপর সেই ঘটনার অভিযুক্ত চাগুয়া মুন্না কে ধরে টিটাগড়ে গণপিটুনি দেয় এলাকার মানুষ। টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে ভর্তি করে। এলাকায় রয়েছে উত্তেজনা। টিটাগড় পৌরসভার উপ পৌরপ্রধান(Vice Chairman) মোঃ জলিল বলেন, যাকে খুন করা হয়েছে তিনিও টোটোতে শুয়েছিলেন, আর যে খুন করতে এসেছিল সেও টোটো(TOTO) চেপেই এসেছিলো।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২