চা বাগানে ভালুক দেখামাত্রই চম্পট দিল শ্রমিকরা, চলছে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দার্জিলিংয়ের পর এবার ডুয়ার্সের চা বাগানে হানা ভালুকের। শনিবার সকালে নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রামপঞ্চায়েতের ছাড়টন্ডু চা বস্তির কাছে ভগতপুর চা বাগানে একটি পূর্ণবয়স্ক ভালুক ঘুরে বেরাতে দেখেন চা শ্রমিকরা। জানা যাচ্ছে, সকালে চা গাছে কীটনাশক স্প্রে করার জন্যই গিয়েছিলেন কয়েকজন শ্রমিক। তাঁরাই প্রথম ভালুকটি দেখতে পান। তৎক্ষণাৎ স্প্রে করার মেশিনপত্র ফেলে সেখান থেকে ছুটে পালিয়ে তাঁরা ছাড়টন্ডু চা বস্তিতে এসে খবর দেয়। সঙ্গে সঙ্গেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর যায় ভগতপুর চা বাগান কর্তৃপক্ষের কাছে। খবর দেওয়া হয় নাগরাকাটা থানা ও স্থানীয় বন বিভাগে। এরপরই ওই চা বাগান ঘিরে ফেলেন খুনিয়া, ডায়না, মাল, বিন্নাগুড়ি, রামসাই, বীরপাড়া-সহ বিভিন্ন রেঞ্জের বনকর্মী ও পুলিশ। শুরু হয় নজরদারি। বনকর্মীরা ঘুমপাড়ানি গুলিও নিয়ে যায়, যদি ভালুকটির দেখা পাওয়া যায় তার জন্য। সকাল সকাল ভালুকের দর্শনের খবর ছড়িয়ে পড়তে ওই চা বাগানের কাজকর্ম মাথায় ওঠে।

এখনও ভালুকের টিকি পাওয়া যায়নি। চলছে তল্লাশি অভিযান। প্রসঙ্গত উল্লেখ্য গত বুধবার জলপাইগুড়ি মেটেলি চা বাগানে হানা দিয়েছিল একটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার। তার ছবি মোবাইলবন্দি করতে গিয়ে ভালুকের আক্রমণে মারা গিয়েছিলেন এক যুবক। এরপর উত্তেজিত জনতা পিটিয়ে মারে ভালুকটিকে। ফের চা বাগানে ভালুকের হানায় তীব্র আতঙ্ক এলাকায়।

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন