নবরাত্রি উপলক্ষ্যে নিজেকে ল্যাম্বরঘিনি উপহার শ্রদ্ধা কাপুরের

মুম্বইতে প্রথম - একটি অসাধারণ মহিলার কাছে ল্যাম্বরগিনি বিক্রি হল। একটি সুপারকার কখনই কেবল একটি গাড়ি নয় - এটি বাধা ভেঙে নির্ভয়ে আপনার স্বপ্নগুলি অনুসরণ করার প্রতীক

Share:

নিজস্ব প্রতিনিধি: নবরাত্রি উদযাপনে নিজেকে একটি দুর্দান্ত উপহার দিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বর্তমানে বলিউডের অন্যতম শীর্ষতম অভিনেত্রী হলেন শ্রদ্ধা কাপুর। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল রণবীর কাপুরের সঙ্গে ‘তু ঝুঠি ম্যায় মক্কান’ ছবিতে। ছবিটি বক্সঅফিসে ব্যপক সাড়াও ফেলে দিয়েছিলো। যাই হোক, এবার নিজেকে একটি লাল ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকা উপহার দিলেন। একটি নতুন গাড়ি কিনলেন অভিনেত্রী। যার দাম প্রায় ৪ কোটি টাকা। শ্রদ্ধা কাপুর ব্যক্তিগত এবং পেশাগত, দুদিক দিয়েই সফল। অভিনেত্রী এবার নিজেকে একটি নতুন বিলাসবহুল গাড়ি উপহার দিলেন। দশেরার উপলক্ষ্যে, শ্রদ্ধা বাড়িতে নিয়ে এলেন নতুন লাল Lamborghini Huracan Tecnica। অভিনেত্রী নিজেই নতুন ল্যাম্বরগিনির সঙ্গে ছবি পোস্ট করে সকলকে এ কথা জানান। শ্রদ্ধা কাপুর ২৩ অক্টোবর নবরাত্রি উদযাপনের চেতনাকে আরও বাড়িয়ে তুলেছিলেন।

কারণ অভিনেত্রী মারাঠি একটি নবরাত্রি মহোৎসবে অংশ নিয়ে সেখানে তাঁর ‘আশিকি 2’ ফিল্ম থেকে তার গানের একটি হৃদয়গ্রাহী গান পরিবেশন করে ভক্তদের অবাক করে দেন। যাই হোক, বর্তমানে দশেরা উপলক্ষে, শ্রদ্ধা নতুন গাড়ি কেনার আনন্দ উপভোগ করছেন। শ্রদ্ধার কাছে অদম্য গাড়িটি পৌঁছে দেওয়ার পরে তাঁর বন্ধু ছবিগুলি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। নতুন গাড়ির সঙ্গে ছবির পোজ দিতে দেখা যায় দুজনকে। এদিন ছবিতে শ্রদ্ধাকে একটি সাদা এবং প্যাস্টেল গোলাপী স্যুটে দেখা যায়। যা তিনি ম্যাচিং ট্রাউজার্স এবং একটি দোপাট্টার সঙ্গে যুক্ত করেছিলেন।

অভিনেত্রীর বন্ধু ছবি গুলি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেছেন, “আজ আমার জন্য সত্যিই একটি বিশেষ মুহূর্ত! যখন আমরা অবিশ্বাস্যভাবে প্রতিভাবান শ্রদ্ধা কাপুরকে একটি হুরাকান টেকনিকা দেওয়ার জন্য প্রস্তুত করছি৷ মুম্বইতে প্রথম একটি অসাধারণ মহিলার কাছে ল্যাম্বরগিনি বিক্রি হল। একটি সুপারকার কখনই কেবল একটি গাড়ি নয় – এটি বাধা ভেঙে নির্ভয়ে আপনার স্বপ্নগুলি অনুসরণ করার প্রতীক।” পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে, শ্রদ্ধা কাপুর মন্তব্য করেছেন, “সদয় কথার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এর অর্থ হল সবচেয়ে অনুপ্রেরণাদায়ী বস ওম্যানের কাছ থেকে আমি জিনিষটা কিনেছি!!! গার্ল পাওয়ার অল ওয়েজ।” শ্রদ্ধা কাপুর বর্তমানে অমর কৌশিকের ‘স্ত্রী 2’-এর শুটিং করছেন, এতে রাজকুমার রাও এবং পঙ্কজ ত্রিপাঠিও থাকবেন। সম্প্রতি মধ্যপ্রদেশের চান্দেরিতে ছবিটির শুটিং হয়েছে। 

 

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের