সে কী কাণ্ড! দীপিকার চোখের জল খেয়ে নিলেন রণবীর, প্রকাশ্যে তাঁদের বিয়ের ভিডিও

প্রেম শুরু হয়েছিল৷ এরপর তাঁরা টানা ৬ বছর প্রেম করার পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ে করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেটপাড়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ৫ বছরের আগের একটি ভিডিও। কী এমন আছে ভিডিওতে? ২০১৮ সালে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের পাওয়ার কপল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ‘কফি উইথ করণ’ সিজন 8। যে শোতে প্রথম অতিথি ছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। আর এই শোতে তারা তাঁদের বিয়ের ভিডিও প্রথমবারের মতো শেয়ার করেন। যেখানে প্রস্ফূটিত হয় রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের প্রেমের রূপকথার গল্প। ইতালিতে তাদের বিয়ের পাঁচ বছর পর, অবশেষে তাঁদের বিয়ের ভিডিও প্রকাশ আনলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। ২০১২ সালের প্রথম দিকে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের 

প্রেম শুরু হয়েছিল৷ এরপর তাঁরা টানা ৬ বছর প্রেম করার পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ে করেন। তারিখটা ছিল ১৪ এবং ১৫ নভেম্বর৷ আর করণ জোহরের জনপ্রিয় জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজনে, দম্পতি তাঁদের পাঁচ বছর আগের বিয়ের ভিডিও প্রথমবার শেয়ার করলেন। যেখানে রণবীর মালদ্বীপে দীপিকাকে কীভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সে সম্পর্কে কথা বলেছেন। দীপিকা এবং রণবীরের বিয়ের ভিডিও শুরু হয় রনবীরের বাগদানের পার্টিতে তার স্ত্রীর প্রতি ভালবাসা প্রকাশ করার মাধ্যমে। 

তিনি একবার ঘোষণা করেছিলেন যে, তিনি দীপিকা পাড়ুকোনকে বিয়ে করবেনই, অবশেষে সেই দিনটি এলো। এছাড়াও ভিডিওতে রয়েছে বেশ কিছু হৃদয়গ্রাহী মুহূর্ত যেমন রণবীর দীপিকার মেকআপ ঠিক করছেন, তাঁর চোখের জল খেয়ে নিচ্ছেন, প্রকাশ পাড়ুকোন তার জামাইয়ের প্রশংসা করছেন, মেহেন্দি অনুষ্ঠানে রণবীর নাচছেন, দীপিকা কনের সাজে, একে অপরের সঙ্গে সারা জীবন থাকার প্রতিজ্ঞা ভাগ করে নেয়, প্রমুখ। দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের বিয়ের ভিডিওটি দ্য ওয়েডিং ফিলমাররা শ্যুট করেছে। তারাই দীপিকা পাড়ুকোনের ২০১৩ সালের ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-তে বিয়ের সিকোয়েন্স শ্যুট করেছিল।

ইনস্টাগ্রামে বিয়ের ভিডিও শেয়ার করে দলটি লিখেছেন, “ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি”-এর জন্য “কবিরা” ছবির শুটিংয়ের সময়, আমি দীপিকাকে পরিচালনা করার সম্মান পেয়েছি। একটি চটকদার সন্ধ্যায়, ক্রুদের সঙ্গে পুলের ধারে তিনি তখন আমাকে মৃদুস্বরে বলেছিলেন, “যখন আমার বিয়ে হবে, তখন যদি আপনি আমার বিয়ের ভিডিও ক্যাপচার করেন তবে আমি সম্মানিত হব। তখন আমি হতবাক হয়ে গিয়েছিলাম। সেই অনুভূতি ধরে রেখেছিলাম। কয়েক বছর পরে তার বিয়ের ফিল্মের স্ক্রিনিংয়ের সময় আমাকে সেই ফিসফিস করা প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছিল। অবশেষে বলিউডের আইকন, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-এর জাদুকরী মিলনকে আমরা ক্যাপচার করতে পেরে সম্মানিত হয়েছিলাম। এটি কেবল তাদের বিবাহের দিন নথিভুক্ত করার বিষয়ে নয়, বরং প্রেম, বিশ্বাস এবং প্রতিশ্রুতির একটি গল্প বুনেছিল।”

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ