বোনের বিয়ের এক মাস পর মেয়েকে নিয়ে দেশে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া

আসলে Jio MAMI ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এ যোগ দেবেন অভিনেত্রী। তাই ভারতে আসছেন। প্রিয়াঙ্কা চোপড়া হলেন Jio MAMI ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এর ফেস্টিভ্যাল চেয়ারপার্সন

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ সেপ্টেম্বর বোনের বিয়ে গিয়েছে, কিন্তু সেখানে দিদি প্রিয়াঙ্কা চোপড়ার দেখা মেলেনি। এই নিয়ে কম কথাও ওঠেনি। কিন্তু সেই সময় স্বামী নিক জোনাসের জোনাস ব্রাদার্স কনসার্টে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। বরের সমস্ত কনসার্টে কাজকর্ম ফেলে দিয়ে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। নিকের চিয়ারলিডার বনেছিলেন দেশী গার্ল। তবে বোন পরিণীতি চোপড়ার বাগদান উপলক্ষে শেষ ভারতে এসেছিলেন অভিনেত্রী। কারণ বিয়ের পর লস অ্যাঞ্জেলেসেই পাকাপাকি ভাবে সংসার পেতেছেন অভিনেত্রী। তাই ভারতে প্রয়োজন ছাড়া আসেন না, এবং হিন্দি সিনেমা তেও তাঁকে বহুদিন ধরেই দেখা যাচ্ছেনা। যাই হোক, আজ ভারতে আসছেন অভিনেত্রী। সকাল সকাল ইনস্টাগ্রাম স্টোরিজের মাধ্যমে নিজেই জানালেন তিনি এ কথা। আসলে Jio MAMI ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এ যোগ দেবেন অভিনেত্রী। তাই ভারতে আসছেন। প্রিয়াঙ্কা চোপড়া হলেন Jio MAMI ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এর ফেস্টিভ্যাল চেয়ারপার্সন, যা ২৭ অক্টোবর থেকে মুম্বাইতে অনুষ্ঠিত হতে চলেছে৷ তার আগে, তিনি আজ ২৬ অক্টোবর ভারতে পৌঁছছেন৷ তিনি ইতিমধ্যেই তার পথে রয়েছেন৷

অভিনেত্রী তার উত্তেজনা ভাগ করে নেওয়ার জন্য তার ইনস্টাগ্রাম স্টোরিজে পাসপোর্টের ছবি পোস্ট করে লিখেছেন, দেশে ফেরার জন্যে আর অপেক্ষা করতে পারছেন না তিনি। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া তার গায়ক-স্বামী নিক জোনাসের কনসার্টে ব্যস্ত ছিলেন। প্রিয়াঙ্কা চোপড়া জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী রাতে উপস্থিত থাকবেন।

ইভেন্টটি ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত নীতা মুকেশ আম্বানি কালচার সেন্টারে (NMACC) অনুষ্ঠিত হবে। এছাড়াও কবির খান, বিশাল ভরদ্বাজ, বিক্রমাদিত্য মোতওয়ানে এবং জোয়া আখতার, ফারহান আখতার, রীতেশ দেশমুখ এবং রানা দাগ্গুবাতি-সহ একাধিক তারকা বোর্ড সদস্যদের মধ্যে রয়েছেন। এছাড়া ভারতে এসে বোন পরিণীতি চোপড়া এবং তাঁর জামাই রাঘব চাড্ডার সঙ্গে দেখা করতে পারেন। কাজের প্রতিশ্রুতির কারণে তিনি তাদের বিয়ে মিস করলেও বোনকে ভরে আশীর্বাদ দিয়েছেন। তবে প্রিয়াঙ্কা চোপড়া তাঁর মেয়ে মালতিকে নিয়েই ভারতে আসছেন কিনা তা জানা যায়নি। 

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের