স্বামী বিনা বাড়িতে প্রথম পুজো সংযুক্তার, পেছন থেকে স্ত্রীকে ভরসা দিলেন অভিষেক

অভিষেক সবসময় তাঁর পাশে রয়েছেন। তাই তাঁর আর্জি তেই তিনি পুজো করেছেন বাড়িতে। এমনকী বিধবা হয়েও দশমীতে সিঁদুর খেলেছেন। বাড়ির কর্তা ছাড়াই এটাই প্রথম দুর্গাপুজো চট্টোপাধ্যায় পরিবারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর আগেই জানা গিয়েছিল আবারও ধুমধাম করে কলকাতার চট্টোপাধ্যায় বাড়িতে দুর্গাপুজো হতে চলেছে, আর বিষয়টি জানিয়ে ছিলেন খোদ চ্যাটার্জি বাড়ির গিন্নি সংযুক্তা চট্টোপাধ্যায়। স্বামীকে হারানোর পর ১ বছর তিনি স্বামীর স্মৃতিতে বুঁদ হয়েছিলেন ঠিকই, কিন্তু স্বামীর আশীর্বাদ নিয়েই এবার বাড়িতে পুজো করলেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। ২০২২ সালের মার্চ মাসে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার। এরপর বহুদিন নিজেকে আড়ালে রেখেছিলেন সংযুক্তা। তাই মেয়েকে নিয়ে গতবছর কলকাতার বাইরেই পুজো কাটিয়ে দেন সংযুক্তা। কিন্তু এ বছর তিনি নিজেই জানান, তাঁর আর অভিষেকের সাজানো বাড়িতে দুর্গাপুজোর প্রথা তিনি বিলুপ্ত হতে দেবেন না।

কারণ তিনি মনে করেন, অভিষেক সবসময় তাঁর পাশে রয়েছেন। তাই তাঁর আর্জি তেই তিনি পুজো করেছেন বাড়িতে। এমনকী বিধবা হয়েও দশমীতে সিঁদুর খেলেছেন। বাড়ির কর্তা ছাড়াই এটাই প্রথম দুর্গাপুজো চট্টোপাধ্যায় পরিবারের। ফলে সব দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন অভিষেকের গিন্নির। সব নিয়ম মেনে দুর্গাপুজো করেছেন সংযুক্তা চট্টোপাধ্যায়। এ বছর ধুমধাম করে মায়ের পুজো করলেন তিনি। আর সংযুক্তার মতে, তাঁর বাড়ির পুজো সবটাই আড়াল থেকে পরিচালনা করছেন অভিষেক। পুজো শেষেও একই উপলব্ধি সংযুক্তার।

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে তিনি জানালেন, টালিগঞ্জে তাঁর ফ্ল্যাটেই পুজো করেছেন তিনি। এক দিকে অফিস এবং অন্য দিকে বাড়ির দায়িত্ব, সবটাই বজায় রেখে পুজো করার চেষ্টা করছেন তিনি। বেসরকারি সংবাদমাধ্যমকে সংযুক্তা জানালেন, “সত্যি, কেউ হয়তো বিশ্বাস করতে পারবেন না। ভীষণ ভাল পুজো হয়েছে। অভি (অভিষেক) যখন ছিল তখন কোনও দায়িত্বই আমার কাঁধে থাকত না। কোনও সিদ্ধান্ত আমি নিতাম না। এ বার কিছুটা ভয়ই করছিল। কারণ সব সিদ্ধান্ত, নিয়ম-কানুন আমায়ই তো করতে হবে। কিন্তু জানতাম অভি রয়েছে আমার সঙ্গে। তাই এত সুন্দর ভাবে পুজোর চারটে দিন কেটেছে। মায়ের এমন রূপ আগে কখনও দেখিনি। আমার ডল মাও খুব আনন্দ করেছে। ২৮ অক্টোবর লক্ষ্মীপুজো। সেটাও করব। আপাতত সেই আয়োজনই করছি।”

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২