গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সায়ন্তণী, কী হয়েছে তাঁর?

এই ছবি ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে অনুরাগীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এখন কেমন আছেন অভিনেত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরসুম শেষ হতেই টলিউডে একের পর এক খারাপ সংবাদ। গতকালই প্রকাশ্যে এসেছিল যে, বাইকে চেপে পুজোয় ঘুরতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন টেলিভিশন অভিনেতা ইন্দ্রজিৎ বসু। তবে পায়ে চোট নিয়েই শুটিং শুরু করেছেন অভিনেতা সেটাই জানিয়েছেন। এদিকে রান্নাঘরের রাঁধুনি সুদীপার স্বামীও খুব অসুস্থ, শিগ্গিরই বাইপাস সার্জারি হবে তাঁর। এর মধ্যেই শুক্রবার সকাল থেকেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। কারণ অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা অসুস্থ। চিকিৎসার প্রয়োজনে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী।

পুজোর শুরুটা ভাল কাটলেও তাল কাটে দশমীর রাতে। ধুম জ্বরে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। শুক্রবার ইনস্টাগ্রামের স্টোরিতে নিজেই একটি ছবি পোস্ট করে অসুস্থতার কথা জানান সায়ন্তনী। হাসপাতালের বিছানায় সেলাইনের বোতলে তাঁর হাত দেখা যাচ্ছে। এই ছবি ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে অনুরাগীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এখন কেমন আছেন অভিনেত্রী?

একটি বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর জ্বর না কমায় বৃহস্পতিবার রাতে তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।শুক্রবার দুপুরে তাঁর ডেঙ্গি ধরা পড়েছে। আপাতত বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। কিন্তু প্রয়োজনীয় ওষুধ প্রয়োগের পরেও চার ঘণ্টা অন্তর তাঁর দেহে জ্বর ফিরে আসছে। সঙ্গে মাথা এবং গায়ে তাঁর প্রচণ্ড ব্যথা। তাই চিকিৎসকরাও দুশ্চিন্তায় রয়েছেন। চিকিৎসকরা আপাতত ইঞ্জেকশন দিয়ে জ্বর কমানোর চেষ্টা করছেন। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতালেই থাকবেন সায়ন্তনী। 

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ