ফেসবুকে অপু-বুবলীর নোংরা ঝগড়ায় ক্ষুব্ধ ডিপজল, বকে দিলেন দুজনকেই

গতবছর অভিনেত্রী বুবলী আচমকাই সোশ্যাল মিডিয়ায় এসে ঘোষণা করেন যে তিনি শাকিবের স্ত্রী এবং তাঁদের একটি সন্তান আছে। এই কথা শুনে গোটা সোশ্যাল মিডিয়া হতবাক হলেও পরে শাকিব নিজেই খবরটি সত্যিই বলে নিশ্চিত করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের কিং খান শাকিব খান। তিনি পেশাগত জীবনের চেয়েও ব্যক্তিগত জীবনে বেশি বিখ্যাত। কারণ সর্বদা তাঁর প্রাক্তন নিয়ে অনবরত চলছে কাঁদা ছোঁড়াছুঁড়ি। একদিকে অপু বিশ্বাস অন্যদিকে শবনম বুবলী। তাঁর দুই স্ত্রী এখন প্রাক্তন। গতবছর অভিনেত্রী বুবলী আচমকাই সোশ্যাল মিডিয়ায় এসে ঘোষণা করেন যে তিনি শাকিবের স্ত্রী এবং তাঁদের একটি সন্তান আছে। এই কথা শুনে গোটা সোশ্যাল মিডিয়া হতবাক হলেও পরে শাকিব নিজেই খবরটি সত্যিই বলে নিশ্চিত করেন। এর মাস কয়েক বাদেই শাকিব নিজেই দাবি করেন বুবলীর সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই। এদিকে মাস কয়েক আগে শাকিবের প্রথম স্ত্রী অপুর সঙ্গে তাঁর সম্পর্ক জোড়া লাগছে, সেই গুজবও বাতাসে ঘুরে বেড়াচ্ছিল। যাই হোক, এত গুঞ্জনের মধ্যে শাকিবের প্রাক্তন দুই স্ত্রী নিজেদের মধ্যেই ঝামেলা শুরু করেছেন।
তবে এতে শাকিবের কোনও অবদান নেই।

তিনি ব্যক্তিগত জীবনের ঝুটঝামেলা কাটিয়ে একের পর এক ছবির শুটিং করে যাচ্ছেন। বর্তমানে তিনি বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’র শুটিংয়ে তিনি বেনারসে রয়েছেন। ওদিকে শাকিবের দুই প্রাক্তন অপু বিশ্বাস ও শবনম বুবলী এখনও অতীত নিয়ে নিজেদের মধ্যে কাঁদা ছোঁড়াছুঁড়িতে লিপ্ত! এবার তাঁদের ঝগড়া থামাতে মাঝে ঢুকে পড়লেন প্রযোজক অভিনেতা ডিপজল। যিনি প্রায়শই অন্যায় দেখলেই ফেসবুকে হুংকার দেন। এবার তিনি শাকিব খান, অপু বিশ্বাসের মধ্যে চলা ঝগড়াকে ‘নোংরা নাটক’ বলে উল্লেখ করলেন।

তিনি অপু-বুবলীর উদ্দেশ্যে বলেন, “তাদের উচিত এসব নোংরা নাটক বন্ধ করা। এতে করে ফিল্মের মান সম্মান নষ্ট হচ্ছে। মুসলমান হিসেবে শাকিব দুটো বিয়ে কেন, চারটে বিয়ে করতে পারে। তার সেই সামর্থ আছে। আমাদের ধর্মে এটা বৈধ। কিন্তু এটা নিয়ে এত কথা এত নাটক কেন উঠছে?” সম্প্রতি একটি টিভি চ্যানেলে বুবলীর প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস জানিয়ে ছিলেন, তিনি বুবলীকে ঘৃণা করেন। এও বুবলী ক্ষুধা হয়ে অপুকে বলেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’ এমন একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাট্যাস দিতেই নেটপাড়ায় ওঠে সমালোচনার ঝড়। অন্যদিকে এ প্রসঙ্গে ডিপজল বলেন, “তাদের এসব কথাবার্তা কেউ ভালো চোখে দেখছে না। এসব আমাদের ফিল্ম জগতকে অনেক নিচে নামাচ্ছে। টিভির সামনে এসে এসব কথা বলা ঠিক না। তোমাদের যদি সমস্যা থাকে তোমরা ম্যাসেজের মাধ্যমে কথা বলে ঠিক করো। কিন্তু তাদের কেউ কিছু বললেই সেটা নিউজে উঠে আসছে।”

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির