কালী পুজোর দুপুর জমে যাক নিরামিষ এই পদে

তাই কালী পুজোর দিন বাড়িতে যদি নিরামিষ রাঁধতে চান, তাহলে দুপুরের খাবার পাতে রাখুন লাউ দিয়ে তৈরি এই পদটি। কী করে বানাবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: আসছে কালি পুজো। এদিন কেউ কেউ বাড়িতে আমিষ রান্না করেন, আবার কেউ কেউ নিরামিষ। তবে নিরামিষ রান্নার মানুষের সংখ্যাই বেশি থাকে শ্যামা পুজোর দিন। আবার অনেকে মুখ বদলাতেও নিরামিষ পদ চাখেন মাঝে মধ্যেই। তবে বাঙালি বাড়ির মা-ঠাকুমাদের হাতের নিরামিষ পদও আজও মাছ-মাংসের একাধিক রান্নাকে ফেল করে দিতে পারে। প্রায় সব হিন্দু ঘরেই প্রতি পুজো-আচ্চার দিনে নিষ্ঠা সহকারে নিরামিষ পদ হয়। তবে কালীপুজোয় নিরামিষ পাঁঠার মাংস অনেক বাঙালিরাই রেধে থাকেন। আবার অনেকের কাছে মাছ প্রিয় হলেও এমন কিছু রান্না আছে যা নিরামিষ তবুও আমিষ রান্নাকে টেক্কা দিতে পারে। তাই আজ লাউ দিয়েই বানিয়ে ফেলুন একটি অভিনব মেনু। লাউ দিয়ে অনেক কিছুই রান্না করা যায়, তবে লাউয়ের কোফতা কারি পাতে পড়লে তখন সেদিন এই রান্নাই থাকে শো-স্টপার হিসেবে। তাই কালী পুজোর দিন বাড়িতে যদি নিরামিষ রাঁধতে চান, তাহলে দুপুরের খাবার পাতে রাখুন লাউ দিয়ে তৈরি এই পদটি। কী করে বানাবেন? 

উপকরণ

লাউ: ১ বড় বাটি (গ্রেট করা)

আলু: ২টি বড় সাইজের(সিদ্ধ করে মাখা)

আদা বাটা: ২ চা চামচ

ধনে গুঁড়ো: ১ চা চামচ

জিরে গুঁড়ো: ২ চা চামচ

হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ

কাশ্মিরী লঙ্কা গুঁড়ো: ২ চা চামচ

গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ

কাঁচালঙ্কা কুচি: ২ চা চামচ

বেসন: ২ টেবিল চামচ

চালের গুঁড়ো: ২ টেবিল চামচ

খোয়া ক্ষীর: ১/২ কাপ(গ্রেট করা)

নারকেলের দুধ: ১ কাপ

নুন ও চিনি: স্বাদমতো

সাদা তেল: পরিমাণ মতো

পদ্ধতি

প্রথমে লাউ ভালো করে কুরে নিন। এ বার কোরানো লাউয়ে নুন মাখিয়ে ১ ঘণ্টা রেখে জল একেবারে চেপে চেপে বের করে নিন। এর পর লাউ, সিদ্ধ আলু, বেসন, চালের গুঁড়ো, কাঁচালঙ্কা, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে ভালো করে মেখে নিন। এই মাখা মণ্ড থেকে ছোট ছোট টুকরো কেটে নিয়ে প্রত্যেকটি টুকরোর গোল করে কোফতার আকার দিন। এরপর কোফতাগুলি ছাঁকা তেলে ভেজে তুলে নিন। এ বার কড়াইতে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে আদা বাটা, হলুদ, লঙ্কা, জিরে দিন। এর পর নুন ও মিষ্টি দিয়ে ভালো করে কষিযে মশলা থেকে তেল ছাড়লে নারকেলের দুধ ও খোয়া ক্ষীর দিয়ে দিন। ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে আরও ২ মিনিট ফুটিয়ে গ্রেভি বেশ মাখা মাখা হলে চেড়া কাঁচালঙ্কা দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। 

    

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২