৪৭ বছর বয়সে ঘুচছে বেচলর তকমা, নভেম্বরের শেষেই গাঁটছড়া বাঁধছেন রণদীপ হুডা

সূত্রের খবর, নভেম্বরের শেষেই একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করছেন রণদীপ হুডা এবং লিন লাইশরাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের বিয়ের সানাই! এই তো সবেমাত্র পরিণীতি ও রাঘব চাড্ডার বিগ ফ্যাট ওয়েডিং গেল, মাস ঘুরতে না ঘুরতেই আবারও বিয়ের সানাই! নভেম্বরেই নাকি বিয়ে করতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডা এবং অভিনেত্রী লিন লাইশরাম। অন্যান্য তারকা দের তুলনায় একটু অন্যরকম রণদীপ হুডা। নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই ভালবাসেন তিনি। তাই তাঁর প্রেমজীবন সম্পর্কেও খুব একটা লোক জানা নেই! সূত্রের খবর, নভেম্বরের শেষেই একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করছেন রণদীপ হুডা এবং লিন লাইশরাম। তবে এই দম্পতি তাঁদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কখনও কথা বলেননি। কিন্তু তাঁদের ইনস্টাগ্রাম পোস্ট গুলি প্রায়শই তাঁদের রোম্যান্সের ইঙ্গিত দিত। অভিনেতার বিয়ে শুধুমাত্র তাঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবার নিয়েই হবে। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অভিনেতার বিয়ে মুম্বাইতে হবে না। রণদীপ এবং লিন দুজনেই এই খবরে মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছেন।

সুতরাং আরও একটি চুপচাপ বিয়ের সাক্ষী হতে চলেছে বলিউড। রণদীপ হুডার দীর্ঘদিনের অভিনেত্রী-বান্ধবী, লিন লাইশরামকে সম্প্রতি সুজয় ঘোষের জানে জান-এ দেখা গেছে। রণদীপ বিয়ের জন্য কোনও মিডিয়ার মনোযোগ চাননা। একটি ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, ৪৭ বছর বয়সী রণদীপ এবং ৩৭ বছর বয়সী লিন তাঁদের সম্পর্কের বিষয়ে কখনও খোলামেলা কথা বলেননি। কিন্তু তাদের ইনস্টাগ্রাম পোস্টগুলি আপাতদৃষ্টিতে তাঁদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছে। ২০২১ সালে লিনের জন্মদিনে রণদীপ প্রথমবার তাদের সম্পর্কের ইঙ্গিত দিয়ে লিখেছিলেন, “রোদে হাসতে থাকুন… সবসময়। শুভ জন্মদিন @linlaishram।” পরে, ২০২২ সালে, তাঁরা একসঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁদের সম্পর্কের প্রকাশ ঘটায়। তারপর থেকে, দুজন প্রায়ই একে অপরের ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে পোস্ট করেন। এই বছরের শুরুতে রণদীপের জন্মদিনে, লিন তাঁর সঙ্গে কিছু ছবি শেয়ার করে লেখেন “শুভ জন্মদিন, আমার হট ফাজ।”

কাজের ফ্রন্টে, রণদীপকে পরবর্তীতে স্বতন্ত্র্য বীর সাভারকারে দেখা যাবে, যেখানে তিনি শীর্ষস্থানীয় মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনাও করছেন রণদীপ।রণদীপ, বছরের পর বছর ধরে বলিউডের হার্টথ্রব নায়ক হিসেবে তাঁর দায়িত্ব সামলাচ্ছেন।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২