নয়াগ্রামের সুবর্ণরেখা নদীতে জলে ডুবে মৃত্যু হাতুড়ে ডাক্তারের

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের নয়াগ্রামের সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জলে ডুবে যাওয়ার প্রায় ১২ ঘন্টা পর উদ্ধার হয় ওই ব্যক্তির মৃতদেহ। মঙ্গলবার দুপুরে বন্ধুদের সাথে নদীতে স্নান করতে গিয়ে তিনি জলে তলিয়ে যান। মঙ্গলবার দিনভর খোঁজাখুঁজি করেও উদ্ধার হয়নি ওই ব্যক্তির মৃতদেহ।

বুধবার ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় নয়াগ্রামের থুরিয়া নদী ঘাটে। এলাকার বাসিন্দারা মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় নয়াগ্রাম থানায়(Nayagram P.S.)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়াগ্রাম থানার পুলিশ। নয়গ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মর্গে পাঠায়।

ওই ব্যক্তির নাম কার্তিক চন্দ্র বেহরা(Kartick Chandra Behera)। বাড়ি উড়িষ্যা রাজ্যের নরগঙ্গতে। তিনি দীর্ঘদিন ধরে নয়াগ্রামে হাতুড়ে ডাক্তার হিসেবে কাজ করতেন। কিভাবে তিনি জলে ডুবে মারা গেলেন তা জানতে তার সঙ্গে থাকা অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।ওই হাতুড়ে ডাক্তার তার বন্ধুদের সঙ্গে নদীর জলে স্নান করতে নামার সময় মদ্যপ অবস্থায় ছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। একই সঙ্গে সে সাঁতার জানতো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২