১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প, আইসল্যান্ডে ছড়িয়েছে আতঙ্ক

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ ভূমিকম্পের জেরে  বিপদের বরফের দেশ আইসল্যান্ড। বর্তমানে এই দেশে  টানা ভূমিকম্প হয়ে চলেছে। আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও) জানিয়েছে, গত ১৪ ঘণ্টায় আইসল্যান্ডে প্রায় ৮০০ বারের কাছাকাছি ভূমিকম্প হয়েছে। একটা সময় মিনিটে ৪১ বার ভূমিকম্প হয় বলে খবর। ভূমিকম্পের জেরে আইসল্যান্ডে বিভিন্ন আগ্নেয়গিরি সজাগ হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তাই প্রশাসনের তরফে দেশ জুড়ে জারি হয়েছে সতর্কতা। আইসল্যান্ডের সবচেয়ে বড় শহর তথা রাজধানী রেইকাজভিচের রাস্তায় ফাটল দেখা গিয়েছে। সড়ক পথে যোগাযোগের  ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও)- এর তরফে জানান হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানী রেকজাভিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সবথেকে জোরাল ২টি ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের তীব্রতা ছিল  ৫.২।ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর শুক্রবার উত্তর-দক্ষিণের গ্রিন্দাভিকের বিভিন্ন রাস্তা। আইএমও জানিয়েছে, অক্টোবরের শেষ থেকে এ পর্যন্ত আইসল্যান্ডে প্রায় ২৪ হাজার কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার গ্রিন্ডাভিকের পাশাপাশি দক্ষিণ আইসল্যান্ডের আরও তিনটি স্থানে জরুরি আশ্রয় কেন্দ্র কেন্দ্র খোলা হয়েছে।

প্রসঙ্গত  গ্রিন্ডাভিকের কাছে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য ব্লু লেগুন । এই জায়গাটি মূলত স্পা এবং বিলাসবহুল হোটেলগুলির জন্য বিখ্যাত। তবে লাগাতার ভূমিকম্পের কারণে  বন্ধ করে দেওয়া এই পর্যটন স্থানটি। জানা গিয়েছে আইসল্যান্ডে ৩৩  টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ । তাই প্রশাসনের তরফে মনে করা হচ্ছে ,লাগাতার ভূমিকম্পের জেরে  জেগে উঠতে পারে এই আগ্নেয়গিরিগুলি। তাই বরফের দেশে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও