করোনার নয়া প্রজাতি নিয়ে সতর্ক থাকতে হবে, জানালেন মোদি

শীতকালীন অধিবেশনের শুরুতেই সংসদ কক্ষ উত্তাল হওয়ার সম্ভাবনা। তাই প্রস্তুত থাকছে কেন্দ্রও

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকালীন অধিবেশনের শুরুতেই সংসদ কক্ষ উত্তাল হওয়ার সম্ভাবনা। তাই প্রস্তুত থাকছে কেন্দ্রও। গত রবিবার কেন্দ্রেরই ডাকা সর্বদল বৈঠকে গরহাজির থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সোমবার শীতকালীন অধিবেশনে হাজির হয়ে বিরোধীদের বার্তা দিয়েছেন মোদি। তিনি বলেছেন, ‘সরকার বিরোধীদের সমস্ত প্রশ্নের জবাব দেবে। সরকারের বিরুদ্ধে কেউ বলুক কিংবা নীতির বিরুদ্ধে, আমরা সকলের কথা শুনব ও জবাব দেওয়ার চেষ্টা করব। স্পিকারের চেয়ারের মর্যাদা রাখতে হবে। আগামীর প্রজন্মের কথা মাথায় রেখেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।’

তিনি এও জানিয়েছেন, ‘আমরা আলোচনার জন্য তৈরি, সকলেই সংসদে আসুন। অধিবেশনের মর্যাদা রাখুন।’ এদিন প্রধানমন্ত্রী করোনার নতুন প্রজাতির ব্যাপারেও মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘করোনার নতুন প্রজাতির ব্যাপারে আমাদের সদা সতর্ক থাকতে হবে। আমি সংসদের সমস্ত সাংসদদের এই বিষয়ে সতর্ক থাকতে বলব। খুব শীঘ্রই ১৫০ কোটির টিকাকরণের দিকে এগোব আমরা।’ মোদি এও জানিয়েছেন, ‘সকলের স্বাস্থ্যের ব্যাপারে আমরা সদা সজাগ।’

চলতি শীতকালীন অধিবেশনে মোট ৩০ টি বিল পাশ হতে পারে। যার মধ্যে রয়েছে তথ্য প্রযুক্তি বিল, বিদ্যুৎ বিল, বাঁধ সুরক্ষা বিল, সহ একাধিক বিল রয়েছে তালিকায়। পেগাসাস ও কৃষি আইন নিয়ে আলোচনায় উত্তাল হতে পারে সংসদের দুই কক্ষই।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!