বদলা নেওয়ার লক্ষ্য নিয়ে মুখোমুখি রোহিত-উইলিয়ামসনরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: এক দল চার বছর আগে সেমিফাইনাকে হারের বদলা নিতে চাইছে। অন্য দল গ্রুপ লিগে ধরাশায়ী হওয়ার মধুর প্রতিশোধ তুলতে চাইছে। এক দলের লক্ষ্য ১২ বছর বাদে ঘরের মাটিতে বিশ্বকাপ জয়। অন্য দলের লক্ষ্য, টানা দ্বিতীয় বার ফাইনাল খেলা। আজ বুধবার ভিন্ন লক্ষ্যেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হছে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলের মধ্যে ধুন্ধুমার লড়াই দেখার আশায় মুখিয়ে গোটা বিশ্ব।

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত রোহিত শর্মারা। টানা ৯ ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, কে এল রাহুলরা, সবাই রানের মধ্যে রয়েছে। পাশাপাশি বল হাতে আগুন ঝরিয়ে চলেছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরারা। তাছাড়া ৯ ম্যাচ জেতার সুবাদে আত্মবিশ্বাসে টগবগিয়ে ফুটছে টিম ইন্ডিয়ার সেনানিরা।

উল্টোদিকে দুর্দান্ত শুরু করেও টানা চার ম্যাচ হারের স্বাদ পেতে হয়েছে কিউইদের। কোনও ক্রমে শেষ ম্যাচ জিতে শেষ চারে ঠাঁই করে নিয়েছে। তবে একবার ঘুরে দাঁড়ানোয় আর পিছু তাকাতে চাইছেন না কেন উইলিয়ামসনরা। তবে কিউইদের খানিকটা চিন্তায় রাখছে ওপেনার ডেভন কনওয়ের অফ ফর্ম। এখনও পর্যন্ত ঝলক দেখাতে পারেননি দলের প্রধান ভরসা। তবে দুরন্ত ছন্দে রয়েছেন রাচিন রবীন্দ্র। তাছাড়া কিউই অধিনায়কও রানের মধ্যে রয়েছেন। বোলিংয়ে লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনাররা প্রতিপক্ষের কাছে ত্রাস হয়ে ওঠার ক্ষমতা রাখেন। দু’দলের লক্ষ্যই হচ্ছে প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রাখা।

একদিনের ক্রিকেটে মুখোমুখি সাক্ষাতে অবশ্য রোহিত শর্মারা কেন উইলিয়ামসনদের তুলনায় এগিয়ে। দুই দল এখনও পর্যন্ত ১১৭ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৫৯ বার জিতেছে ব্লু ব্রিগেড। আর ৫০ বার জিতেছে কিউইরা। একটি ম্যাচ টাই হয়েছে। আর সাতটি ম্যাচে কোনও ফলাফল হয়নি। তবে বিশ্বকাপের আসরে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত দুই দল মোট ১০ বার মুখোমুখি হয়েছে। ৫ বার জিতেছেন কেন উইলিয়ামসনরা। অন্যদিকে চার বার জিতেছে টিম ইন্ডিয়া। একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল। তবে শেষ সাক্ষাতকারে জয় পেয়েছেন রোহিতরা।

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?