বিয়ের ২ বছর পর মা হলেন রুবেলের প্রথম নায়িকা ঈশানী

তবে খুশির খবরটি হল, ১৯শে নভেম্বর তিনি মা হয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে মা হওয়ার সুখবর ভাগ পর্দার রায়া ভক্তদের জানিয়েছেন, ‘আমাদের সংসারে দুটো ছোট্ট পা-এর আগমন ঘটেছে, ভগবানের কৃপায় পুত্র সন্তানের বাবা-মা হলাম’।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক খুশির খবর। অভিনয় থেকে বিদায় নিলেও কিছু কিছু তারকাদের জীবনের গুরুত্বপূর্ণ খবর মাঝে মধ্যেই সংবাদের শিরোনাম বনে যায়। তেমনই একজন হলেন টলিউডের টেলি মহলের অতি পরিচিত মুখ ঈশানী দাস। ছোট থেকেই টলিউডে তাঁর আনাগোনা। একসময় প্রধান ভূমিকাতেও অভিনয় করেছেন তিনি। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের নায়ক রুবেল দাসের সঙ্গে জুটি বেঁধে ‘বাঘ বন্দি খেলা’ নামক একটি সিরিয়ালে অভিনয় করেছেন ঈশানী। তাঁর অভিনয় দর্শকদের কাছেও প্রশংসিত হয়েছিল।

কিন্তু বেশিদিন চলেনি এই ধারাবাহিক। তবে লোকজন মনে রেখেছে ঈশানিকে। তাই তো এখনও তাঁকে খোঁজেন দর্শক। আসলে এই ধারাবাহিকের পর আর কোনও জায়গায় অভিনয়ে দেখা যায়নি তাঁকে। এর মাঝেই ২০২১ সালের নভেম্বর মাসে চুপিসাড়ে বিয়ে সেরে ফেলেন নায়িকা। প্রেমিক প্রণবেন্দু গুড়িয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঈশানী। রুশার মতো তিনিও বিদেশে সংসার পাতার জন্যে অভিনয় ছাড়েন। এখন ঈশানী আবু ধাবির বাসিন্দা। সেখানেই তাঁর গোছানো সংসার।

তবে খুশির খবরটি হল, ১৯শে নভেম্বর তিনি মা হয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে মা হওয়ার সুখবর ভাগ পর্দার রায়া ভক্তদের জানিয়েছেন, ‘আমাদের সংসারে দুটো ছোট্ট পা-এর আগমন ঘটেছে, ভগবানের কৃপায় পুত্র সন্তানের বাবা-মা হলাম’। পোস্টে ছেলের হাতের ঝলক দিলেও তাঁর মুখ দেখায়নি। সেখানে দেখা গেল বাবার আঙুল নিজের হাতে মুঠোয় ধরে রয়েছে খুদে।
২০২১ সালের ১৪ই নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন ঈশানী-প্রণবেন্দু। দু-বছর ঘুরতে না ঘুরতেই মা হলেন তিনি। অভিনেত্রী এখন গ্ল্যামার জগত থেকে অনেক দূরে, তাই এই পোস্টের নিচে অনেকেই তাঁকে অভিনয়ে ফেরার আর্জি রেখেছেন। ফ্যানেরা তাঁকে প্রচণ্ড মিস করেন পর্দায়। বাঘ বন্দি খেলার পাশাপাশি অর্ধাঙ্গিনী, সীমানা পেরিয়ে-র তো একাধিক মেগাতে অভিনয় করেছেন ঈশানী। তাঁকে শেষ দেখা গিয়েছে জিঘাংসা নামের একটি ওয়েব সিরিজে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২